আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিন একটি কবিতা ১৩: কেঁচো প্রজাতির লজ্জা

ধূসর দৃষ্টিসীমায় অশ্লীল অঙ্গসঞ্চালন; গৃধ্রর শ্যেন দৃষ্টি, যেনবা অর্থ খুঁজে পায়। কিলবিলে কেঁচোগুলো প্রচন্ড লজ্জায় দ্বিধান্বিত ধরণীর বুকে মুখ লুকায়। খোলা আকাশের নীচে, উন্মুক্ত ভ্যানে, ধর্ষিতা ইয়াসমিন, ধর্ষিতা সীমা নাকি ধর্ষিতা খালেদা, শেখ হাসিনা? তবে জানি, ধর্ষিতা আমার বাংলাদেশ। সেপ্টেম্বর ২৭, ২০০০ কল্যানপুর, ঢাকা ১২০৭ টীকাঃ শুধুমাত্র স্থান, কাল, পাত্র বদলে যায়, একবার ইয়াসমিন, তো পরের বার সীমা, তার পরে আর অন্য কেউ। আর কতদিন? ১১। প্রতিদিন একটি কবিতা ১১: খুঁজিতেছি নিজ লোকালয়ঃ Click This Link ১২। প্রতিদিন একটি কবিতা ১২: আমার নিঃসঙ্গতা Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.