আমি জন্মগত ভাবেই একজন উৎকৃষ্ট পাঠক । তবে একাকীত্ব কাটানোর জন্য মাঝে মাঝে নিকৃষ্ট মানের লেখাও লিখি । স্বপ্ন দেখি আকাশ ছোঁয়ার মিগ-২৯ নিয়ে ! স্বপ্ন দেখি ফ্লাট কিনব বুর্জ দুবাই এ গিয়ে ! স্বপ্ন দেখি সাগর চেঁছে মুক্তা তুলে আনব ! বেস্ট ডুবরীর খেতাব আমি পকেটেতে পুরব ! স্বপ্ন দেখি জলদস্যু হয়ে সোমালিয়ায় যাব ! মার্কিন সপ্তম নৌ বহরে হামলা চালাব ! স্বপ্ন দেখি হব আমি সাব-মেরিনের ক্যাপ্টেন ! সাগর তলে বানাব আমি মহাসুখের ল্যাট্রিন ! স্বপ্ন দেখি মার্কিন ডলারে থাকবে আমার ছবি ! নোবেল জয়ী গদ্যকার নয়তো হব কবি ! স্বপ্ন দেখি জয় করব এভারেস্টের চূড়া ! সেথায় গিয়ে গেঁথে আসব দেশের পতাকার খুঁড়া ! স্বপ্ন দেখি জাতিসংঘের মহাসচিব হব ! পায়ের উপর পা তুলে মহাসুখে রব ! স্বপ্ন দেখি মিস ইউনিভার্স বিয়ে আমি করব ! ডজনখানেক বাচ্চা থাকবে ক্রিকেট টিম গড়ব ! স্বপ্ন দেখি আমার নামে পদ্মায় সেতু হবে ! জাতির বুকে আমার নাম অক্ষয় হয়ে রবে ! স্বপ্নে দেখি ডিঙ্গি নৌকায় সাগর দেব পাড়ি ! নীল তিমি আর হাঙ্গরের সাথে হবে না আমার আড়ি ! স্বপ্ন দেখি ক্রিকেট মাঠে বীরের মত লড়বো । সেন্ঞ্চুরির পর সেন্ঞ্চুরি করে রানের পাহাড় গড়বো ! স্বপ্ন দেখি বইমেলাতে বেরুবে আমার বই ! হুমড়ি খেয়ে পড়বে লোকজন নিতে আমার সই ! হরেক রকম স্বপ্ন আমি দেখি ঘুমের ঘোরে ! স্বপ্ন দেখার নেশায় তাই খাইনা পেট পুরে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।