সোমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কলাবাগানের বিপক্ষে অশোভন আচরণ করায় দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভিক্টোরিয়ার অধিনায়ক সাকিব আল হাসানকে।
অনাকাক্সিক্ষত ঘটনাটির জন্ম কলাবাগানের ইনিংসের ৪২তম ওভারের শেষ বলে। পাকিস্তানের রিফাতউল্ল¬াহর স্ট্রোক থেকে বল চলে আসে শর্ট ফাইন লেগে থাকা সাকিবের হাতে। তিনি বল ছুড়ে দেন নন-স্ট্রাইকার প্রান্তে। সেখান থেকে খানিকটা এগিয়ে এসেছিলেন আবিদ আলী।
বল তার গায়ে লাগলে ফিল্ডিংয়ে বাধা দেয়ার অভিযোগে আউটের আবেদন জানান সাকিব।
এ নিয়ে দুই আম্পায়ার আনিসুর রহমান ও গাজী সোহেল যখন আলোচনা করছিলেন, তখন সাকিব উচ্চৈঃস্বরে গালি-গালাজ করছিলেন মাঠে দাঁড়িয়ে।
আম্পায়ার আনিসুর রহমান আবিদ আলীকে আউট ঘোষণা করার পর হট্টগোল শুরু করেন কলাবাগানের সমর্থকরা। কলাবাগানের কর্মকর্তারা আবিদকে মাঠ না ছাড়ার কথাও বলেন। এরপর দুই ব্যাটসম্যানকেই মাঠ ছেড়ে চলে আসতে বলেন তারা।
শেষ পর্যন্ত অবশ্য আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নেয় কলাবাগান, খেলাও শুরু হয় আবার।
তবে আইসিসি টেস্ট ও ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিবের অশোভন আচরণ মেনে নিতে পারেনি লিগ কর্তৃপক্ষ।
ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই আম্পায়ার আনিসুর রহমান ও গাজী সোহেলের রিপোর্টের ভিত্তিতে সাকিব আল হাসানকে জরিমানা করা হয়েছে। ”
“আন্তর্জাতিক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেটের নিয়ম-কানুন ভালো ভাবে জানা থাকার কথা সাকিবের। তাই তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে কমিটি।
”
এর আগে প্রিমিয়ার ক্রিকেট লিগেই ওল্ড ডিওইচএসের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সঙ্গে অশোভন আচরণ করায় এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পান ভিক্টোরিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। সেই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানাও করা হয় তাকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।