আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিদ্যালয় জীবনের শেষ স্বরস্বতী পূজা

না বলা কথা... [বি:দ্র: এই ব্লগটি কাউকে না পড়ার জন্য অনুরোধ করিছ। এটি একান্তই ব্যক্তিগত ব্লগ। ধন্যবাদ। ] ২৮ জানুয়ারি ২০১২ শনিবার রাত্র ১১:৪৫ ময়ূর ভিলা মোহাম্মদপুর ঢাকা প্রিয় মৃন্ময়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর সর্বমোট ৫টি স্বরস্বতী পূজা পেলাম। আজকেরটা ছিল বিশ্ববিদ্যালয় জীবনের শেষ পূজা।

আশা করি ২০১২ সালের মধ্যেই এলএল.এম. শেষ হয়ে যাবে। ২০১৩ সালের পূজা দেখতে হয়তো ক্যাম্পাসে যাবো; তবে ছাত্র হিসেবে নয়, সাবেক ছাত্র হিসেবে, কিছুটা বহিরাগত বলা চলে। যদি একটু পিছনে ফিরে তাকাই, তাহলে দেখা যাবে যে, প্রথম (২০০৮) এবং দ্বিতীয় পূজা (২০০৯) কাটিয়েছি সনমের সাথে। আমার এখনো সেই সময়গুলো মনে আছে। একবার সনমের সাথে তন্বিও ছিল, জগন্নাথ হলের মাঠে।

(সনমের নাম আমি মুখে আনতে চাই না... গত ২৪ জানুয়ারি ওর জন্মদিন গেল... তাও ওকে নিয়ে কিছু লিখিনি... ইচ্ছে করেই। কিন্তু চাইলেই কি সব কিছু ভোলা যায়?) ২০১০ সালে আমার সঙ্গী ছিল পিয়া... অন্যান্য বন্ধুরা তো ছিলোই। ২০১১ তে শুধুই বন্ধুরা... অর্থাৎ নাদিম, কামাল, তান্নি, বাশার, রচিরা। আর এবার? ২০১২ তে মোহনা দিদি, তামান্না, আজাদ, মনির, দোলন, শাওন, বাশারসহ অনেকেই। আজ বেশ কিছু ছবিও তুলেছি।

ফেসবুকে আপলোড করে দিয়েছি। গত বছরও ছবি তুলেছিলাম। কিন্তু সেসব ছবি আর নেই। হার্ডডিস্ক ক্র্যাশ করায় সব শেষ। আব্বু আসবে কাল সকালে।

চোখে প্রচন্ড ঘুম। ভীষণ ক্লান্ত। সেই দুপুর থেকে হাটার উপর আছি। এমনকি ক্যাম্পাস থেকে ধানমন্ডি-১৯ পর্যন্ত হেটে এসেছি। আজ অনেকদিন পর বিএফসি'তে খেলাম।

অথচ এক সময় বিএফসি'তে খাওয়া ছিল নিত্যনৈমত্তিক বিষয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.