আমাদের কথা খুঁজে নিন

   

তোফায়েল আজ সরকারবিরোধী আন্দোলনের ন্যায্যতা স্বীকার করে নিলেন!

আমি এক যাযাবর.... সময় টিভিতে দেখলাম, আওয়ামীলীগ নেতা তোফায়েল আহমেদ আজ ১৪ দলের এক বৈঠকে বলেছেন, বিএনপি ঢাকাকে 'তাহরির স্কোয়ার' বানানোর ষড়যন্ত্র করছে'। তার এই ব্ক্তব্যের মধ্য দিয়ে তিনি মূলত আওয়ামী লীগের বর্তমানের স্বৈরতান্ত্রিক দুঃশাসনকে স্বীকার করে নিয়েছেন এবং বাংলাদেশে তাহরির স্কোয়ারের মতো একটি ন্যায্য আন্দোলনের পটভূমি তৈরি হয়েছে বলে মেনে নিয়েছেন। মিশরের তাহরির স্কোয়ারে যে আন্দোলন চলছে, বিশ্বব্যাপী গণতন্ত্রকামী মানুষের কাছে যুগযুগ ধরে সেটি অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে চিরভাস্বর হয়ে থাকবে। এই আন্দোলনটি যে ন্যায্যতার ওপর সুপ্রতিষ্ঠিত, তা পৃথিবীর সব মানুষ এক বাক্যেই স্বীকার করবেন। বিএনপির আসন্ন আন্দোলনকে যদি তোফায়েল তাহরির স্কোয়ারের আন্দোলনের সাথে তুলনা করেন, তাহলে তিনি প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছেন যে, আওয়ামী লীগ সরকার তার স্বৈরতান্ত্রিক চরিত্রে ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং তার বিরুদ্ধে ফুঁসে ওঠা একটি ন্যায্য আন্দোলন সফল হয়ে যায় কিনা- সেই ভয়ে ভীত হয়ে পড়েছে। মোদ্দাকথা, তোফায়েল আজ সরকারবিরোধী আন্দোলনের ন্যায্যতা স্বীকার করে নিলেন এবং অন্য সব স্বৈরাচারী শক্তির মতোই সেই আন্দোলনের বিরুদ্ধে নিজের অবস্থান ব্যক্ত করে তা প্রতিহত করার ঘোষণা দিলেন। তবে, বাস্তবতা হলো, স্বৈরাচারীর উল্লম্ফনের বাইরটা খুব গর্জনশীল হলেও ভেতরটা একেবারেই অন্তসারশূন্য!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.