বুধবার দ্বিতীয় রাউন্ডে নাদাল ৬-৩, ৬-৪ গেমে ফ্রান্সের বেনোইত পেয়ারকে হারিয়েছেন।
হাঁটুর চোট কাটিয়ে গত ফেব্রুয়ারিতে কোর্টে ফেরার পর চারটি শিরোপা জিতেছেন নাদাল। সামনেই ফ্রেঞ্চ ওপেন। তার প্রস্তুতি হিসাবে মাদ্রিদ ওপেনে খেলতে নেমে কিছুটা আবেগাপ্লুত এই স্প্যানিশ তারকা।
খেলা শেষে টুর্নামেন্টের পঞ্চম বাছাই বলেন, “জানি না আমার শারীরিক অবস্থা এখন নিখুঁত কিনা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চোটের কারণে ৭ মাস বাইরে থাকার পর আমি আবার মাদ্রিদে লড়াই করছি।”
নাদাল ছাড়াও তৃতীয় রাউন্ডে উঠেছেন চতুর্থ বাছাই ডেভিড ফেরার, ষষ্ঠ বাছাই টমাস বার্দাইচ ও সপ্তম বাছাই জো-উইলফ্রেড সঙ্গা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।