স্পেনের ফুটবল ফেডারেশন শুক্রবার জানায়, আতলেতিকো মাদ্রিদের কালদেরন স্টেডিয়ামে আগামী ৫ মার্চ ম্যাচটি হবে। বিশ্বকাপের আগে এটাই স্পেনের শেষ প্রীতি ম্যাচ।
এর আগে ৩২ বার মুখোমুখি হয়েছে ফুটবলের এই দুই পরাশক্তি। এর মধ্যে ইতালি ১০ বার ও স্পেন ৯ বার জিতেছে।
স্পেন কোচ এ ম্যাচে আতলেতিকো মাদ্রিদ তারকা দিয়েগো কস্তাকে প্রথমবারের মতো বাজিয়ে দেখার সুযোগ পারবেন।
ব্রাজিলে জন্ম নেয়া এই স্ট্রাইকার স্পেনের হয়ে খেলার ঘোষণা দিয়েছেন।
১৯টি গোল করে লা লিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা কস্তাকে এর আগে নভেম্বরে দুটি প্রীতি ম্যাচের জন্য ডেকেছিলেন দেল বস্ক। কিন্তু চোটের কারণে পরে দল থেকে বাদ পড়েন তিনি।
ব্রাজিলের সালভাদরে আগামী ১৩ জুন রানার্সআপ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে স্পেন। 'বি' গ্রুপে তাদের সঙ্গী চিলি ও অস্ট্রেলিয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।