আমাদের কথা খুঁজে নিন

   

মাদ্রিদে চ্যাম্পিয়ন নাদাল-সেরেনা

রোববার ফাইনালে নাদাল সহজেই সুইজারল্যান্ডের স্টানিস্লাস ওয়ারিঙ্কাকে ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন। মহিলাদের র‌্যাঙ্কিংয়ের দুই সেরা খেলোয়াড়ের লড়াইয়েও প্রতিদ্বন্দ্বিতা হয়নি। এক নম্বর সেরেনা ৬-১, ৬-৪ গেমে দুই নম্বরে থাকা মারিয়া শারাপোভাকে হারিয়ে শিরোপা ধরে রেখেছেন। হাঁটুর চোট কাটিয়ে গত ফেব্রুয়ারিতে কোর্টে ফেরার পর এটা নাদালের পঞ্চম শিরোপা। আর স্বদেশের রাজধানীর টুর্নামেন্টটিতে তৃতীয় সাফল্য।

গত ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি বয়সে মহিলাদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা সেরেনার অর্জনের পাল্লা আরো ভারি। এটা তার ৫০তম শিরোপা। ১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ১৫টি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেও ক্লে কোর্টে তেমন সাফল্য পাননি সেরেনা। মাদ্রিদ ওপেনের সাফল্য ক্লে কোর্টে মাত্র সপ্তম শিরোপা এনে দিয়েছে তাকে। তবে আগামী ২৬ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ধরে রাখতে মাদ্রিদের সাফল্য সেরেনাকে অনুপ্রাণিত করবেই।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।