"জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে..একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিসঙ্গ্তায় ডুবেছি"-(শঙ্খনীল কারাগার)হুমায়ূন আহমেদ
সেদিনটা ছিল মাঘের কোন এক রিক্ততা ভরা দিন , যেদিন তোমার সাথে আমার শেষ কথা টুকু হয়েছিল । আমার স্পষ্ট মনে আছে সেদিনের দিনান্তের ওই মুহূর্ত গুলিতে তোমার কথা টা শুনার পর আমার কাছে যেন সবকিছু অপষ্ট আর ধুসর লাগছিল।
তুমি যতটা ধুসর হয়ে ছিলে ঠিক ততটাই ।
অথচ আমি ভাবতেও পারিনি এরকম কিছু একটা ঘটতে যাচ্ছে বা ঘটতে পারে, সত্যি তুমি বিশ্বাস কর সেদিন ও আমি ভেবে রেখেছিলাম প্রতিদিনের মত যেখানে আমরা বসি সেখানটায় বসবো , পাহাড়ের ঢালে সবুজ কিছুটা ভেজা ঘাসের কোলে , তুমি বসে বসে ঘাস ছিড়তে থাকবে আর আমি তোমার দিকে তাকিয়ে থাকবো। তাকিয়ে ভাববো যে আমিই মনে হয় পৃথিবীর সেই সুখী মানুষদের একজন ।
তুমি হয়তো টের পেয়ে আমার দিকে একমুঠো ঘাস ছুড়ে দিবে । এভাবেই ছোড়াছুড়ি করতে করতে হয়তো সন্ধ্যা নেমে আসবে ।
তোমার মনে আছে আমরা আমাদের ভবিষ্যৎ বাড়ি টা আকাশের কাছাকাছি কোথাও বানাতে চেয়েছিলাম , তোমার ইচ্ছে ছিল প্রতিদিন বিকেলে আকাশ থেকে একমুঠো নীল নিয়ে তুমি মুঠি করে ধরবে যেমন টা চিল রা করে । আমি তোমাকে আশ্বাস দিয়ে ছিলাম ,কিন্তু এখন কি সেই আশ্বাস পূরণ করতে পারবো না বলে তুমি ছেড়ে চলে যাচ্ছ । কাকে জিজ্ঞেস করবো নিজেকে নিজেই জিজ্ঞেস করি ।
কারো সাথে কথা বলার ভাষাটাই যে হারিয়ে ফেলেছি .........
প্রতিদিন আমার পৌছুতে পৌছুতে দেরি হয়ে যায় , অফিস আওয়ার এর শেষে রাশ আওয়ার এর কথা তো জানই । এতো মানুষের ভিড় ঠেলে যানজট এড়িয়ে যখন আমি পৌছি তখন দেখি তুমি আগেই এসে পৌছে বসে আছো । এটা ভেবে আমার প্রায় ই খারাপ লাগতো।
তাই আজ ভেবেছিলাম যে আগে এসে চমকে দেব তোমায় । তাই করেছিলাম ।
তোমার প্রিয় আইস্ক্রিমও কিনে এনেছিলাম ।
ভেবেছিলাম তুমি অনেক অনেক খুশি হবে । কিন্তু তোমার নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে আমি অনেকটাই চমকে গিয়েছিলাম ।
অজানা কারণে অজান্তে এক ভয় গ্রাস করলো আমাকে । তাহলে কি এখন ভাঙ্গনের সময় ??
আমি জানতাম বন্ধন চিরদিনের জন্য নয় ।
বন্ধন একদিন না একদিন ভাংবেই তাই বলে এমন এক সময়ে ??
তোমার উপলব্ধি টা কেমন ছিল তা বলতে পারছিলাম না তবে তুমি যখন আমাকে কথা গুলো বললে তখন মনে হচ্ছিল যেন চারপাশের কুয়াশা গুলোর যেন আমার মনের কান্নার সাথে পাল্লা দিয়ে আরো ভারী হয়ে গেল চারপাশে অন্ধকার যেন আরো দ্রুত নেমে আসলো ..........
তুমি চলে গেলে...... আর ভেজা ঘাসে পড়ে থাকা অবস্থায় নিজেকে আবিষ্কার করলাম আমি ,তবে আজ আর পাশে কেউ নেই ,শুধু একা আমি শুধুই একা .................
জানো ? সত্যি বলছি সেদিন রাতে আমার কষ্টে প্রকৃতির ও যেন কান্না আরো কয়েকগুন বেড়ে গিয়েছিল । হয়তো ঘোরে ছিলাম তাই
মনে হচ্চিল সব কিছুই মায়া , সব কিছুই অলীক , চার পাশের সব কিছুর উপর নিজের অন্ধ আক্রোশ ঢালতে ইচ্ছে হল। কিন্তু কেন যেন পারলাম না ।
আর বাসায় যেতে ভালো লাগছিল না , তাই হাটতে লাগলাম, কোথায় যাচ্ছি তা নিজেও জানি না। কিছুক্ষণ পর নিজেকে আবিষ্কার করলাম নির্জন এক রাস্তায় ,সেখানে শুধুই একা আমি আর সাথে আছে গাড় ঘণ কুয়াশা ।
কোথাও কেউ নেই সব চুপ চাপ।
এই কুয়াশার অন্ধকার ঘোরে হারিয়ে যেতে আমি চললাম , ভালো থেকো তুমি ..................
উৎসর্গ -ধুসর ওই মেয়েটাকে ...........(স্বপ্ন এর আম্মুকে )
লেখাটার ফেবু নোট লিঙ্ক । তোমার চলে যাওয়া এবং ঘণ কুয়াশা ........... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।