আমাদের কথা খুঁজে নিন

   

আগামী বছর পাক-মার্কিন যুদ্ধ বাধতে পারে’

আগামী বছর পাক-মার্কিন যুদ্ধ বাধতে পারে’ পাকিস-ানের সাথে ক্রমবর্ধমান দ্বন্দ্ব, ইউরোপের সঙ্কট ও সৌদি আরবে দিন দিন বেড়ে চলা রাজনৈতিক অসি'তিশীলতা ২০১২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে দেখা দিতে পারে। বিশেষ করে পাকিস-ানের সাথে দ্বন্দ্বই মার্কিন সরকারের জন্য বড় হুমকি হিসেবে দেখা দিতে পারে। এ দ্বন্দ্বের জের ধরে আগামী বছর পাক-মার্কিন যুদ্ধও হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছে প্রভাবশালী মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক দ্য কাউন্সিল অন ফরেন রিলেশন্স। খবর ডিফেন্স নিউজ ও রেডিও তেহরানের। সংস'ার সেন্টার ফর প্রিভেনশন অ্যাকশন পরিচালিত এক জরিপে বলা হয়েছে, কথিত সন্ত্রাসবিরোধী অভিযানের সূত্র ধরে পাকিস-ানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বেধে যেতে পারে।

আগামী বছর পাকিস-ান ও ভারতের মধ্যে দ্বন্দ্ব-সঙ্ঘাতের আশঙ্কা তেমন একটা নেই বলেও উল্লেখ করা হয়েছে এ জরিপে। আগামী বছর যুক্তরাষ্ট্র কী ধরনের সঙ্ঘাত বা সঙ্কটে জড়িয়ে পড়তে পারে তা নিয়ে মার্কিন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের ওপর এ জরিপ চালানো হয়েছে। তবে কোন সংস'ার পক্ষ থেকে এ জরিপ চালানো হচ্ছে সে সময় তা গোপন রাখা হয়েছিল। ইউরো সঙ্কট নতুন করে আমেরিকার জন্য অর্থনৈতিক মন্দা ডেকে আনতে পারে বলেও এ জরিপে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ ছাড়া জরিপে বলা হয়েছে, আগামী বছর সৌদি আরবে রাজনৈতিক অসি'তিশীলতা দেখা দিলে তার পরিণামে বিশ্বে জ্বালানি তেলের সরবরাহ হুমকির মুখে পড়বে।

এ ছাড়া বাহরাইনে চলমান রাজনৈতিক আন্দোলন আরো শক্তিশালী হয়ে উঠতে পারে এবং তাও শেষ পর্যন- আমেরিকার জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে বলে জরিপে বলা হয়েছে। চীনের সাথেও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব বাড়ার আশঙ্কা ব্যক্ত করেছে জরিপকারী প্রতিষ্ঠান। কাউন্সিল অন ফরেন রিলেশন্সের সঙ্ঘাত বিষয়ক বিশেষজ্ঞ মিকা জেনকো বলেছেন, ভবিষ্যতে কী ধরনের সঙ্ঘাত বা সঙ্কট দেখা দিতে পারে যুক্তরাষ্ট্র সরকার তা নিয়ে ভালো পূর্বাভাস দিতে পারে না। এ ধরনের শূন্যতা কাটিয়ে ওঠার লক্ষ্যেই এমন জরিপ চালানো হয় বলে তিনি জানান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।