আমাদের কথা খুঁজে নিন

   

রবার্ট লাওয়েল :বিবাহিত জীবনের দুঃখগাঁথা

শোয়ার ঘরের জানালা গরমের রাতে খোলা না-রেখে পারি না আমরা। ম্যগনোলিয়া ফোটে। আর জীবনও গড়াতে শুরু করে। প্রিয় স্বামী আমার তর্জন-গর্জন করতেই থাকে ঘরে আর রাস্তায় ঝাঁপিয়ে পড়ে, ব্লেডের ধার বরাবর বেশ্যাদের সন্ধানে দিকবেদিক ছুটে আর ছুটে। পাগলটা তার বউকে খুনই করে ফেলবে হয়তো, মাতাল না-হওয়ার প্রতিজ্ঞা করবে কেবল তারপরেই। হায়রে একঘেয়ে ছোটলোকী কামুকতা তার... অবিচার, অবিচার এসব... আগাপাশতলাই সে বিবেচনাহীন। হুইস্কী-পাগল, হামবড়া ভাব নিয়ে পাঁচটায় ঘরে ফেরা। আমার কেবল একটাই চিন্তা কিভাবে-যে বাঁচবো আমি। কী তাকে এমন ব্যস্ত রাখে? এখন প্রতিরাতেই দশ ডলার আর তার গাড়ির চাবি আমার জংঘায় আমি বেঁধে রাখি... প্রাক-বার্ধক্যে তার চাহিদার চূড়ন্তাসংকটে ফেঁসে গিয়ে নিয়ন্ত্রণহারা হাতির মতো সে উঠে আসে আমার ওপর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।