আমরা সবাই দেখেছি, প্রয়াত রাষ্ট্রপতির মৃত্যুতে শোক প্রকাশ করতে প্রধান বিরোধী দলের নেত্রী সহ অন্যান্য নেতারা বঙ্গবভনে গিয়েছিলেন। এ ঘটনা প্রমাণ করে বাংলাদেশের রাজনীতিতে শিষ্টাচার একেবারে উঠে যায়নি। এখন অনেকেই আশা করছেন যে যদি এ জাতীয় বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের অনেক বিষয়ে মতদ্বৈততা থাকতে পারে কিন্তু দেশের পরিস্থিতি অরাজক করে দিলে রাজনীতিবিদদের প্রতি মানুষের বিরক্তি চরমে পৌছাবে। যার অবষম্ভাবী পরিণতি হচ্ছে তৃতীয় শক্তির আগমন যা আমাদের জন্য কল্যাণ হবে কিনা তা প্রশ্ন বিদ্ধ? মাননীয় রাজনীতিবিদগণ নিজেদের স্বার্থেই তা বুঝার চেষ্টা করুন। বিষয়টি বোঝার জন্য এখনই সবচেয়ে ভাল সময়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।