আমি আজীবন লিখতে চাই ইনশা আল্লাহ্ । মানুষের জীবনে এমনো সময় আসে যখন পেছনে তাঁকানোর সময় থাকেনা । আবার কখনো এমন সময় আসে যখন সামনে দেখার সুযোগ হয়না । আমার জীবনে এখন পেছনে তাঁকানোর সময় নেই, বাস্তবতা শুধু সামনে চলায় ব্যস্ত রাখছে । তাই আজ সময়ের অভাবে লিখা হয়না । অথচ, একদিন আবেগাচ্ছন্নাবস্থায় কত কি লিখতে পারতাম, তখন সামনের বাস্তবতাকে দেখার সময় ছিলনা । মাঝে-মধ্যে ভাবি, কত বোকা ছিলাম নিজের ভাল-মন্দও বুঝতামনা । হয়তো তা ছিল আমার বোকামী ! হয়তো তা ছিল বয়সের দোষ ! হয়তো আবেগ এমন ক্ষতিই করে থাকে ! কখনো আফসোস্ হয় ! কখনো ভাবি, আফসোসে লাভ কি ? যাদের বয়স কম, তাদের জন্য বলছি, কল্পনার রঙ্গিন ফাঁনুস যখন বাস্তবতার চাপে চুপসে যাবে তখন আফসোসের শেষ থাকবেনা । তাই সাবধান ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।