আমাদের কথা খুঁজে নিন

   

তোমার চোখ এত লাল কেন (নির্মলেন্দু গুন)

তবু মনে রেখো আমি বলছি না ভালবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক , শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেবার জন্য । বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না, আমি জানি, এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে । আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না, পাটশাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না । এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি । আমি বলছি না ভালবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য ভিতর থেকে দরজা খুলে দিক কেউ আমাকে খেতে বলুক । কাম-বাসনার সঙ্গি না হোক কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুরঃ "তোমার চোখ এত লাল কেন ?"


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.