জাতির মৃত বিবেক জাগ্রত করতে চাই আজ প্রথম আলো পত্রিকার একটি সংবাদ আমাকে খুব ব্যাথিত করেছে। সুদের টাকা পরিশোধ না করায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মহেশচাতুল গ্রামে আলম মিয়া নামের এক কৃষিশ্রমিককে পিটিয়ে হত্যা করেছে নরপশু বৃত্তবান। এক বছর আগে সে একই গ্রামের সুদখোর মোহাম্মদ আলীর কাছ থেকে দুই হাজার টাকা সুদের ওপর ধার নেয়। এ জন্য প্রতি মাসে তিনি ২০০ টাকা করে সুদ পরিশোধ করে আসছিল। গত শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদ আলী আলমের নিকট চলতি মাসের সুদসহ আসল টাকা ফেরত চায়।
আলম এ জন্য কিছুদিন সময় চান। কিন্তু মোহাম্মদ আলী তখনই টাকা ফেরত দিতে চাপ দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মোহাম্মদ আলী তাঁর হাতের টর্চলাইট দিয়ে আলমকে আঘাত করেন। এতে আলম মাটিতে লুটিয়ে পড়েন।
পরে মোহাম্মদ কাঠের চেলা দিয়ে পিটিয়ে তাঁকে গুরুতর আহত করেন।
পরে আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাতে তাঁর মৃত্যু হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পিটিয়ে হত্যার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি আমাকে একথা মানতে বাধ্য করে যে, বিশ্বশতাব্দির প্রগতিশীল আধুনিক সভ্য সমাজ আয়্যামে জাহিলিয়ার অসভ্য, বর্বর, নগ্ন সমাজই রয়ে গেছে।
আজকের প্রযুক্তি নির্ভর সমাজে শুধু পোশাক পরিচ্ছদ আর চলা ফেরায় পরিবর্তন এসেছে। সুদ, ব্যভিচার, নির্যাতন আর উগ্র মানবিকতা আজকের সমাজের প্রকট সমস্যা। উগ্র মানবতাবোধ আমাদের সভ্যতার আস্তাকুড়ে ছুড়ে ফেলেছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।