আমাদের কথা খুঁজে নিন

   

রানা প্লাজা ধসে নিখোঁজদের স্বজনদের বিক্ষোভ

রোববার বেলা সাড়ে ১২টা থেকে আধা ঘণ্টা বিক্ষোভে বিজিএমইএ ভবন ও হোটেল সোনারগাঁও সংলগ্ন সড়কে যানজটের সৃষ্টি হয়।
কাফনের কাপড়, হাতে কফিন ও ঘটনায় দোষীদের শাস্তি দাবি করে প্ল্যাকার্ড নিয়ে এই বিক্ষোভে অংশে নেয় শতাধিক জন।
গত ২৪ এপ্রিল সাভারের নয় তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে, যার বিভিন্ন তলায় পাঁচটি পোশাক কারখানা ছিল।
সাম্প্রতিক বিশ্বের ভয়াবহতম এই ভবন ধসে নিহত ১ হাজার ১৩০ জনের লাশ উদ্ধার করা হয়। এরপর উদ্ধারকাজের সমাপ্তি টানা হলেও বিভিন্ন শ্রমিক সংগঠনের দাবি, সবার সন্ধান মেলেনি।


নিখোঁজ গার্মেন্টস শ্রমিক পারভীনের বাবা মো. আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রানা প্লাজায় আমার মেয়ে কাজ করতো। দুর্ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাইনি। জীবিত অথবা মৃত আমার মেয়ের সন্ধান চাই। ”
মেয়ের সন্ধানে সাভারের রেডিও কলোনি থেকে ঢাকায় এসেছেন তিনি।
নিখোঁজ আরেক শ্রমিক সুলতানার বাবা মো. রহমান বলেন, “বারবার প্রশাসনের কাছে আবেদন জানানোর পরও মেয়ের কোনো খোঁজ পাইনি।


বিক্ষোভের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তাদের হস্তক্ষেপে সড়ক ছাড়েন বিক্ষোভকারীরা।
রমনা থানার এসআই মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। তবে ওই সময়ে সড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.