আমাদের কথা খুঁজে নিন

   

গণতন্ত্র, গণতান্ত্রিক দাবীদারের অধীনে ফ্যাসিজমের চর্চা!!!! সংঘাতের সমাধান কোথায়?

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না.... আজকের হরতালে চীফ হুইপের পেটানোর খবর বাসী। এর পক্ষে বিপক্ষে, তীর্যকন মন্তব্যে অনেক পোষ্ট এসেছে। পুলিশের অপকর্মের বৈধতার সাফাই দিয়েও পোষ্ট এসেছে যেখানে এটিএন এর নিউজ ক্লিপের অংম বিশেষ দিয়ে ঐরকম বলার চেস্টা হয়েছে। ধন্যবাদ ভিডিও ক্লিপটির জন্য। কারণ এটা দেখৈই গণতন্ত্রের নামে গনতন্ত্রের দাবীদার.. শুধূ নয় একমাত্র লাইসেন্সের দাবীকারী আওয়ামী লিগের ৭২-৭৫ ফ্যাসিজমের ২০১০ ভার্সন দেখার সুযোগ হল। এই আদেশ কে দেয়? কোন সাহসে প্রজাতন্ত্রের একজন কর্মচারী একজন আইনপ্রণের প্রতি এমন দুঃসাহস দেখাতে পারে???? আপনারাও দেখুন, শুনুন, পড়ুন.... এই ভিডিওতে কোন অংশটা প্রযোজ্য এই আক্রমনকে বৈধ করতে বলবেন কি? আমি কিছূ পয়েন্ট এবং কথোপকথন হুবহু তুলে দিচ্ছি.. পাঠকও বিবেচনা করুন: ১ম কথা তিনি একজন চীফ হুইপ। ২য়ত তিনি একজন সংসদ সদস্য, আইন প্রণেতা আর পুলিশ তার একজন আইন কর্মকর্তা। উল্লেখ যোগ্য পয়েন্ট- @পদযাত্রা কি গণতন্ত্রে অবৈধ কোন কাজ? @ পদযাত্রায় শৃংখলা ভংগের কারণ ছাড়া এই রকম জংলী আক্রমনের অনুমতি কোন আইনে কোন ধারায় অনুমোদিত? কথোপকথন: .. শ্লোগান.. সব শালারা ভাইসা যাবে বঙ্গোপসাগরে... ..পুলিশ: (ধাক্কাধাক্কি) পুলিশ: কোন গাড়ী ভাংলে একশনে যামু কিন্তু (নোট-গাড়ী ভাংগা হয়নি বা হচ্ছে না) চীফ হুইপ: দূর! থো তোর একশন!!! পুলিশ: থাপড়াইয়া তোমার দাত ফালায়া দিমু!!!!!!!!! চীফ হুইপ: কার? পুলিশ: কুকরের বাচ্চা কোথাকার!!!!! (কি স্পর্ধা!!!! সরাসরি উস্কানি এবং আক্রমনাত্বক, অপমানজনক আচরন) চীফ হুইপ: ফালা ফালা.... চীৎকার হইচই....এবং বিল্ডিংএ ঢোকার পথে পেছেন থেকে যেভাবে দৌড়ে গিয়ে পুলিশ বিজিবি পিটাল তা সভ্য সমাজে কল্পনারও অতীত!! এখানে অপরাধ কার???? একজন আইন রক্ষাকারী বাহিনী নূন্যতম শ্রদ্বাবোধ হারিয়ে, এই রকম উদ্ভত আচরন কিভাবে করে??? হুইপ সাহেবের উচিত সরাসরি আইনের আশ্রয় নেয়া, মামলা করা ফৌজধারী ধারায়- মানহানী ও হত্যাচেষ্টার অপরাধে। আর এইভাবে যদি পল্টাপাল্টি চলতেই থাকে... এর শেষ কোথায়। আইন এবং তার প্রয়োগে, নাগরিকের সাংবিধানিক অধিকার লংঘনে, প্রশাসনের অন্ধ অতি ভক্তিতে, চামচামিতে, দেশ যেই সংঘর্ষের মূখোমূখি তার সমাধান আসবে কিভাবে???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.