এতকিছু ... ওই সিনেমার জন্যই... সব আলো নেভানো। শীতল একটা অনুভুতি। এখানকার তাপমাত্রাটাই এরকম। ঝিরিঝিরি হালকা বাতাস থাকলে আরো ভালো হতো। তবুও অদ্ভুত এক ভালোলাগা মনকে ছূয়ে আছে।
আকাশে নবমীর চাঁদ। পিচঢালা রাস্তা। হাঁটছি। দুপাশের বাড়িগুলো সব দোতলা, এখনো বাড়ি হয়নি এমন প্লটের সংখ্যাই বেশী। সেসব জায়গায় নার্সারী।
গতকাল ব্যাঙ ডেকেছিলো। আজ নেই। তবে ঝিঁঝিঁ পোকাদের ক্লান্তিহীন বিরতীহীন কোরাস আছে। এটা খুব জোরালো নয় বলে বেশী ভালো লাগছে।
আরেকটু এগিয়ে একটা সরু রাস্তা।
মাত্র একটা বাড়ি। রাস্তার দুপাশে ঠিক কাশবন নয়, ছনের বন। কাঠের টুকরো দিয়ে বেঞ্চের মত করা। চাঁদকে সামনে রেখে বসি। চারপাশে অনেক দুর পর্যন্ত অজস্র অসংখ্য জোনাকী।
অদ্ভুত রকম এক ভালোলাগায় আচ্ছন্ন হয়ে পড়ি। এই যান্ত্রিক নগরেই এরকম অসাধারন মুহুর্ত পাবো। অকল্পনীয়। পাশে দীঘির মত একটা জলাশয় আছে। ওখানে বসে জলে পা ডুবিয়ে জোছনা দেখেছি আগেও।
কিন্ত আজ আর ওখানে যাবো না। আজ আমি কোথাও যাবো না।
গ্যাব্রিয়েল সুমন
সন্ধ্যা ৮.৩২
নিকুন্জ-১ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।