মেষ
[২১ মার্চ-২০ এপ্রিল]
কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে। দুষ্ট বন্ধুর দুরভিসন্ধির জন্য কর্মে জটিলতা বৃদ্ধি। পকেট খালি সত্বেও বাইরে থেকে আপনাকে অর্থবান দেখা যাবে। প্রয়োজনীয় কাজগুলো সহকর্মীর দ্বারা শেষ করুন। দূরের যাত্রা শুভ নয়।
দিনের শেষে অর্থব্যয়।
বৃষ
[২১ এপ্রিল-২১ মে]
দক্ষতা ও নিষ্ঠা সত্ত্বেও কর্মস্থলে প্রাপ্য থেকে ফের বঞ্চনা। দিনের শেষে নতুন ঝামেলায় জড়াতে পারেন। আয়-ব্যয়ের সমতা রাখা কঠিন হবে। আপনার দুশ্চিন্তা বাড়লেও সামলে ওঠার মতো মনোবল থাকবে।
মিথুন
[২২ মে-২১ জুন]
দূরের যাত্রা শুভ নাও হতে পারে। কাউকে কথা দেওয়া ঠিক হবে না। দিনের শেষভাগে প্রিয়জনের কোনো সুসংবাদ আসতে পারে। নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিন। রোমান্স ও বিনোদন শুভ নয়।
কর্কট
[২২ জুন-২২ জুলাই]
প্রিয়জনের জন্য ব্যয় বৃদ্ধির আশঙ্কা। দিনের শেষে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি। ধর্মীয় কাজে এগিয়ে যাবেন। সন্ধ্যার পর আপনি স্বস্তি ফিরে পেতে পারেন। মনের চাঞ্চল্যতা কিছুটা কমবে।
সিংহ
[২৩ জুলাই-২৩ আগস্ট]
দিনটি বাধাবহুল। ঘরে বাইরে প্রতিকুল পরিবেশ থাকায় দিনটি আপনার ঝামেলায় কাটবে। পরকীয়া এড়িয়ে চলুন। বিষয়সম্পত্তি নিয়ে বন্ধুর সঙ্গে মামলায় হয়রানি ও অর্থক্ষতি। অশুভ পরিবর্তনে সতর্ক থাকুন।
কন্যা
[২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর]
কর্মসূত্রে দূর যাত্রার সম্ভাবনা। অকারণ বাধায় সব ব্যাপারেই দেরি হতে পারে। দিনের কোনো সমস্যা রাতেও সমাধান হতে পারে। সন্ধ্যার পর যে কোনো শুভ পরিবর্তন। ব্যবসা নিয়ে পরিবারের সঙ্গে মনমালিন্য।
তুলা
[২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর]
দিনের শুরুতে অর্থব্যয়। যার জন্য অনেক কিছু করেছেন তিনি আপনাকে ক্ষতি করতে পারে। তীক্ষ্ম বুদ্ধি দিয়ে শত্রুর মোকাবিলা করুন। পোশাক পরিধানে লাল রং প্রাধান্য দিন। ধর্মীয় কাজে এগিয়ে যাবেন।
বৃশ্চিক
[২৪ অক্টোবর-২২ নভেম্বর]
কোনো বিষয় সাহসের সঙ্গে মোকাবিলা করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। কাউকে ঋণ দিলে ফেরত পাওয়া কঠিন। দিনের অন্তভাগে আবেগের বশে সিদ্ধান্ত নিতে গিয়ে বিপত্তির আশঙ্কা।
ধনু
[২৩ নভেম্বর-২১ ডিসেম্বর]
বিতর্কে যাবার আগেই স্বপক্ষে বন্ধু রাখার চেষ্টা করুন। প্রিয়জনের আকস্মিক স্বাস্থ্যহানিতে ব্যয় বৃদ্ধি।
দিনের শেষে দুঃসাহস ও হঠকারিতায় ক্ষতির আশঙ্কা। প্রবাসী প্রিয়জনের আগমনের সংবাদ পেতে পারেন।
মকর
[২২ ডিসেম্বর-২০ জানুয়ারি]
পারিবারিক অস্থিরতা বাড়তে পারে। বিকেলে শুভ পরিবর্তন। শত্রুপক্ষ দুর্বল হয়ে পড়বে।
সহকর্মীকে সাহায্যের প্রয়োজন হতে পারে। মনের মানুষকে কাছে পেতে পারেন। দিনের শেষে রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ
[২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
স্বামী-স্ত্রী উভয়ের চেষ্টায় সাংসারিক সংকট মোচন। যারা সম্মানজনক কাজে আছেন তারা পূর্ণমাত্রায় কাজ করার মতো পরিবেশ পেয়ে যাবেন।
ধর্মীয় কাজে এগিয়ে যাবেন। দিনের শেষে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি।
মীন
[১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
অন্যের কথায় বিচলিত হবেন না। ঊধর্্বতন কর্তৃপক্ষের কাছে সম্মান পাওয়ার আশা। উত্তেজনা পরিহার করুন।
নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিন। বুদ্ধিমত্তা ও বাস্তববোধের জোরে জটিলতা কাটিয়ে অগ্রগতি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।