আমাদের কথা খুঁজে নিন

   

আচার গোস্তের বাড়তি তেল

আমার ব্যক্তিগত ব্লগ রেসেপি দেখে রান্না করতে গেলে আমার স্বভাব হলো রেসেপি পুরোপুরি ফলো করা। না হলে আমার মনে হয় রাধুনি রান্নায় যে স্বাদ আনতে চেয়েছেন সেটা আসবে না। আচার গোস্ত রান্নার রেসিপিতে ছিল ১ কেজি গোস্তে ২ কাপ তেল। তাই দিলাম। রান্নার পর দেখলাম গোস্তের উপর তেল ভাসছে।

উপর থেকে একটা কাপে ঢেলে নিলাম। এক কাপ তেল হলো। হয়তো এতো তেল না দিলে গোস্ত এতো ভুনা যেত না। আজ সেই তেল দিয়ে পরাটা ভাজলাম। তেলের কারনে সাধারন পরাটা হয়ে গেল দারুন স্বাদের মসলা পরাটা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।