০০ কাবুল থেকে এএফপি
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বোমা হামলায় তিন ন্যাটো সৈন্য নিহত হয়। সপ্তাহান্তের এই হামলায় এ নিয়ে ৮ জন বিদেশী সৈন্য নিহত হলো। ন্যাটোর ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্ট ফোর্স (ইসাফ) শনিবার জানায়, দেশের পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশের আফগান সেনাবাহিনীর এক ঘাঁটিতে চালানো আত্মঘাতী হামলায় ৫ ন্যাটো সেনা নিহত হয়। এ হামলায় চার আফগান সৈন্যও নিহত হয়। ইসাফ রবিবার জানায়, দেশের দক্ষিণাঞ্চলে একই দিনে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে ন্যাটোর আরো সৈন্য নিহত হয়।
নীতিগত কারণে নিহত সৈন্যদের জাতীয়তাসহ বিস্তারিত কোন কিছু জানানো হয়নি। তবে আফগানিস্তানের দক্ষিণ ও পূর্বাঞ্চল মার্কিন সৈন্যদের দিয়ে পরিচালিত হয়ে আসছে। আফগানিস্তানে প্রায় ১ লাখ ৪০ হাজার বিদেশী সৈন্য মেতায়েন রয়েছে। এ সৈন্যদের অধিকাংশ মার্কিন সৈন্য। তারা প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের পশ্চিমা সমর্থিত সরকারকে তালেবানদের দমন করার জন্য সহায়তা করে আসছে।
সৈন্যদের ওপর হামলা তালেবান শক্তি বৃদ্ধির প্রমাণ :বিশেষজ্ঞদের অভিমত
০০ কাবুল থেকে এএফপি
বিশেষজ্ঞরা বলেন, দুই দিনে দুটি আত্মঘাতী হামলা প্রমাণ করে যে সরাসরি যুদ্ধে জড়িত না হয়েও তালেবানরা বড় ধরনের হামলা চালাতে সমর্থ। ঐ দুটি হামলায় আফগানিস্তানে একজন পুলিশ প্রধান ও ৫ জন বিদেশী সৈন্য নিহত হয়। গ্রীষ্ম ঋতুতে আফগানদের যুদ্ধের গতিও যায় বেড়ে। এজন্য পশ্চিমা কর্মকর্তারা বলছেন, প্রায় দশ বছর ধরে চলা ঐ যুদ্ধে তাদের কৌশলের জন্য এটি হলো একটি চরম পরীক্ষা। তবে বিশেষজ্ঞ হুশিয়ার করে দিয়ে বলেছেন, কান্দাহারে শুকবার পুলিশ প্রধান হত্যা এবং শনিবার সেনা ঘাঁটিতে হামলা আবারো প্রমাণিত হলো যে, রণক্ষেত্রে সাফল্য অর্জন না করলেও তালেবানরা অনেক শক্তিশালী।
শনিবারের হামলায় ৫ জন বিদেশী সৈন্য ও ৪ জন আফগান নাগরিক নিহত হয়।
গত ৫ দিনে কমপক্ষে ৯টি আত্মঘাতী হামলা করায় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীরা তাদের অভিযান জোরদার করেছে বলে ধারণা করা হচ্ছে। আফগানিস্তানের ৭টি নিরাপদ এলাকায় আফগান বাহিনীর কাছে নিরাপত্তার নিয়ন্ত্রণ হস্তান্তরের মাত্র তিন মাস আগে এই হামলার ঘটনা ঘটলো।
উল্লেখ্য ২০১৪ সাল নাগাদ নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করে আন্তর্জাতিক বাহনী আফগানিস্তান ত্যাগ করবে। একজন আফগান সামরিক বিশেষজ্ঞ জেনারেল হেলালউদ্দিন হেলাল বলেন, তিনি মনে করেন তালেবানরা দুর্বল হয়ে পড়েছে।
এ কারণে আন্তর্জাতিক বাহিনী ও আফগান বাহিনীর মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য তারা এখন সুনির্দিষ্ট কিছু লক্ষ্যস্থলে হামলা চালাচ্ছে। সরাসরি যুদ্ধের সামর্থ্য তাদের নেই। তারা মনস্তাত্বিক অভিযান চালানোর চেষ্টা করছে।
ন্যাটো পরিচালিত আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগীতা বাহিনীর (ইসাফ) মুখপাত্র লে. কর্নেল জন ডোরিয়ান বলেন, হারানো এলাকা ফিরে পাওয়ার চেষ্টা হিসেবে তালেবানরা সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাচ্ছে। আফগান রাজনৈতিক বিশ্লেষক হারুন মীর বলেন, নতুন আফগান সেনাবাহিনীতে দুর্বল লোকজন রিক্রুট করার কারণে এ ধরনের হামলার ঘটনা ঘটছে।
এ বছরের যুদ্ধের মৌসুম এখন শুরু হচ্ছে। গত মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, এটা হবে একটি চরম পরীক্ষা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।