আমাদের কথা খুঁজে নিন

   

আমারে তুমি অশেষ করেছো...



কোনরকম চেষ্টা ছাড়াই আশরাফুল মাখলুকাত হিসেবে আমাকে দুনিয়াতে পাঠানোর জন্য মহান আল্লাহতায়ালার কাছে কৃতজ্ঞ। শুধু তাই নয়, মানুষের মধ্যে অনেকেই অনেকভাবে বঞ্চিত, অপূর্ণ। সে দিক থেকেও অনেকের চেয়ে আমি অনেকের চেয়ে ভাগ্যবান। মহান সৃষ্টিকর্তা আমাকে আরোও অনেক অনেক কিছু দিয়ে ভাগ্যবান করেছেন। তবে সব কিছুর মধ্যে এটাই সবচেয়ে বড় পাওয়া যে আমি একটু হলেও আল্লাহ তায়ালাকে চিনি, তার অপার দয়া বুঝতে পারি।

আমি বুঝি যে, আল্লাহ সব কিছুই আমাদের ভালোর জন্য করেন, কিন্তু আমরা বেশিরভাগ সময়েই তা বুঝতে পারি না। আমি বিশ্বাস করি, সব মানুষের মধ্যে ভাল দিক আছে কিন্তু বিভিন্ন কারণে ভাল দিকের প্রকাশ অনেক সময় হয় না। কিন্তু মানুষের প্রতি আমার সব সময় সালাম। এই ব্লগে আমি নতুন। ব্লগে এসে অনেক কিছু জানতে পারছি, অনেক ধরনের ব্যাখ্যা বুঝতে পারছি।

সবার আনন্দময় সফল জীবন কামনা করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.