নি:সঙ্গ নাবিক দেশের বর্তমান সংঘাতে কেউ কেউ সেনাবাহিনী ব্যবহার করার কথা বলছেন। সেনাবাহিনী হল জাতীয়সম্পদ যা শুধুমাত্র বহি:শত্রুর কর্মকান্ডকে নিয়ন্ত্রণ করবে এবং হামলা মোকাবেলা করবে ও প্রয়োজনে একশনে যাবে। এবাহিনী আমাদের গৌরব। এবাহিনীকে শুধুমাত্র সিভিলপ্রশাসন চরমভাবে ব্যর্থ হলেই আইনশৃঙ্খলা রক্ষা করতে মাঠে নামানো উচিৎ,অন্যথায় নয়। কিন্তু তেমন কোন অবস্হা যে দেশব্যাপী সৃষ্টি হয়েছে তাও তো নয়।
গ্লোবাল রাজনৈতিক আর অর্থনৈতিক মতিগতি লক্ষ্য করলে দেখা যায় আগামীদিনে বাংলাদেশ পরিণত হতে যাচ্ছে পৃথিবীরবুকে অন্যতম একটি অর্থনৈতিকভাবে ও শিক্ষাদীক্ষার দিক থেকে সমৃদ্ধশালী,শক্তিশালী উদার-গণতান্ত্রিক রাষ্ট্রে। এউন্নতিতে সেনাবাহিনীর ভূমিকাও থাকবে বিশেষভাবে উল্লেখযোগ্য। আঞ্চলিক সংঘাতগুলোর মধ্যে ভারত-পাকিস্তান সংঘাত,ভারত-চীন সংঘাত,পাক-আফগান উত্তেজনা,বাংলাদেশ-মায়ানমার স্নায়ুযুদ্ধ,চীন-মায়ানমার বন্ধুত্ব,আঞ্চলিক মার্কিন কূটনীতি,চীন-মার্কিন স্নায়ুযুদ্ধ,রাশিয়ার ভূমিকা সবমিলিয়ে আগামীদিনগুলোতে বাংলাদেশের সামরিকনীতি নি:সন্দেহে নিখূতভাবে সাজাতে হবে। আমাদের দেশে নির্বাচনেও সেনাবাহিনী নামানোর একটা সংস্কৃতি আছে। সেনাবাহিনীকে আভ্যন্তরীণ সংঘাতসমূহে জরূরী অবস্হার মত করে বা কার্ফ্যু দিয়ে বারবার সিভিলসমাজে(বিশেষ সময়ে মজবুত অবকাঠামোনির্মাণের শতভাগ নিশ্চয়তার গ্যারান্টি এবং জাতীয় দূর্যোগপরবর্তী ব্যবস্হাভিন্নকথা)ব্যবহার করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার মানসিকতা এখন থেকে অর্জন করে নিতে হবে।
আমাদের একটা স্হিতিশীল গণতন্ত্র দরকার দীর্ঘসময়ের জন্য(বলছিনা চিরদিনের জন্য কেননা কিছুক্ষেত্রে সেনামোতায়েনই শেষ ভরসা)।
একটি সুস্হ-স্হিতিশীল গণতান্ত্রিকদেশের এসম্পর্কিত কি ধরণের বৈশিষ্ট্য থাকা উচিৎ?একটি সুস্হ গণতান্ত্রিক দেশে নির্বাচন করতে এবং সন্ত্রাসদমনে সেনাবাহিনীকে ব্যবহার নি:সন্দেহে পুলিশ ও অন্যান্য আধাসামরিক বাহিনীর অযোগ্যতাকে প্রমাণ করে। সেনাবাহিনী কেন এসব করতে যাবে?ওদের প্রধান দায়িত্ব আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যেকোন প্রতিদ্বন্দীকে নিয়ন্ত্রণ করা। তাই খুবই বাজেভাবে সংঘাত লেগে না গেলে আমাদের প্রাণের সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষায় নামানো উচিৎ হবেনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।