আমাদের কথা খুঁজে নিন

   

সান্নিধ্যে অনন্ত বিরহ 'র কবিতা - ২

আলম সিদ্দিকী

মাশুল খামখেয়ালিতে হারিয়ে ফেলেছি উজ্জ্বল দিন এখন অশুদ্ধ যৌবন হাতে বাদাড়ের নিশ্চিহ্ন বৃক্ষ তলে খুঁজি আশ্চর্য পৃথিবী : যেখানে ঈশ্বরের কথা মতো পৃথিবী নাঁচে না গতদিন মুছে যায় না আজকের কালস্রোতে তালুতে বসে অপেক্ষা করে সিদ্ধ পূণঃজন্মের। প্লাবনী অন্ধকার নাগিনীর মাথা থেকে কেড়ে নেয় জ্যোর্তিময় মণি সমস্ত রূপকথার আলো নিভিয়ে মুছে দেয় তার আশজাগানিয়া রূপ, অথচ শোনা গিয়েছিল আলস্যের সাধ্য কি সূর্যালোক বেঁধে রাখে দূর মেঘবিন্যাসে ! হায় নাগিনীর মণি এখন তার অসমাপ্ত জীবন পথ ভুলে ফেলে রাখে বাদাড়ের নিশ্চিহ্ন বৃক্ষ তলে। অভিমাণী ও ঈশ্বর জনপ্রতি রক্তের মধ্যে বসে থাকে একজন অভিমানী পৃথিবী ঘুমালে সে জেগে জেগে মন্ত্র পাঠ করে পুরনো আকাশ ভেঙ্গে নতুন আকাশের দাবীতে সশব্দে বান ছোড়ে ঈশ্বরের বাসভূমে। ঈশ্বর হাঁসেন। তার শতরঞ্চিতে জমা হয় অনাবশ্যক প্রশ্নমালা, তবুও নিরুত্তর তিনি হেঁসেখেলে বিশ্রামের পর্দা টেনে যমদূতের উদ্দেশ্যে বলেন বাছা তোর সময় হলো প্রস্তুত হ । সান্নিধ্যে অনন্ত বিরহ ।। বিশাকা প্রকাশনী।। একুশে বইমেলা ’ ২০০২


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.