আমাদের কথা খুঁজে নিন

   

সান্নিধ্যে সুমন চৌধুরীর তেহাই আর আলাপ

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

দার্শনিকরা পৃথিবীকে এযাবতকাল যা ব্যাখ্যা করেছে তাতে এটা সুনিশ্চিত টোপ দিলে সবাই কেচো গিলে ফেলে না। কাউকে অর্জন করিতে সহজ হইলেও হইতে পারে - কিন্তু সুমন চৌধুরী অসাধ্য! তবে এবার তিনিই আমাদের চমৎকার সংযোজন আগুনের পরশমণির এপিসোডে। তার রয়েছে নিজস্ব ঢঙ - যা অভিযোজিত করে পৃথিবীর নিযর্াস। অনেকেই মুগ্ধ - ভীষণ মুগ্ধ; অফলাইনের আড্ডাতেও যার নাম উচ্চারিত হয় ভাললাগায় তাকে আমরা আজ আমাদেরকে দেখাতে বলবো তার দেখা পৃথিবীকে, খুলে খুলে। Could any hell be more horrible than now and real? এমন একটা জিজ্ঞাসা নিয়ে যে নিয়ত ঘুরে বেড়ায় তার সাথে আমাদের পরিচয়কে আরো শাণিত করার জন্য আপনারা শুরু করুন আপনাদের প্রশ্ন জমাতে। উন্মুক্ত সময়, উন্মুক্ত দিন - প্রশ্নের উত্তর দিয়ে যাবেন সুমন - তার সময় মত। হয়তো এসেই বলবেন - ঘসে মেজে তুলে রাখি তানপুরা পরদিন শুধু তেহাই আর আলাপ; তবে আমরা শুরু করবো প্রথম থেকে - বাদ্যযন্ত্রে প্রথম টোকার মত!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.