আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াতের প্রতি সমবেদনা

''সংবাদপত্র যা ছাপে তার একটা বড় অংশই হলো 'লর্ড জোনস মারা গেছেন' ধরণের তথ্য। অথচ সেটি যাদের জানানো হয় সেই জনগণ খবরই রাখে না যে লর্ড জোনস বেঁচে ছিলেন''
থাক, এভাবে ভেঙ্গে পড়বেন না। হাফডজন ব্লগ আর জামাত শিবিরের সাংগঠনিক কর্মী সমর্থক মিলিয়ে মাত্র তিন কুড়ি মানুষ জমেছে প্রেসক্লাবের সামনে। আসলে সব কিছুরই উত্থান পতন আছে। এখন হয়তো আপনাদের ব্যবসায় লালবাত্তি জ্বলতেছে, কিন্তু এই শেষ নয়।

আওয়ামী লীগ বা বিএনপি তাদের প্রয়োজনেই আপনাদেরকে আবার ভাইটামিন খাওয়ানো শুরু করবে। আপানারা আর কান্নাকাটি করবেন না। আমি জানি, অনেকেরই এখন বুকে বালিশ পীঠে রসুন তেলে গরম মালিশ। এ কিছু না। এ শীত কেটে যাবেই।

মাঘ মাস চিরস্থায়ী নয়। সূর্য্য একদিনের জন্য উঠে না। প্রতিদিন উঠে। আপনারা আবার দালালি শুরু করেন। আবার আপনারা ভাঙা কোমর সোজা করে দাঁড়ান।

আবার ঠিকমতো খাওয়া দাওয়া শুরু করে গায়ে গতরে বড় হতে থাকুন। একদিন ঠিকই আবার হাঁটে উঠবেন, আবার বিক্রি হবেন। আবার ডাস্টবিনে যাবেন। এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া। খালেদা আর হাসিনার পরিত্যক্ত ন্যাকড়া পরিষ্কার করার জন্যই জামায়াতের জন্ম হয়েছে।

এর বেশি কিছু নয়। আপনারা আপনাদের দায়িত্ব পালন করে যান। আমরা আছি আপনাদের সাথে। মাইর দেয়ার সময় একটাও মাটিতে দেবো না, সব ক'টি পিঠে দিবো, এবং একটিও কম দিবো না। ফি আমানিল্লাহ!
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.