আমাদের কথা খুঁজে নিন

   

মহাসাগর....

আমার সন্ধানে....... আমি

হাটছিলাম উত্তর মহাসাগরের উপর দিয়ে ..সাগরের তীর থেকে আরও প্রায় ২ কিলোমিটার ভিতরে ।গতসামারে যখন এসেছিলাম তখন এই জায়গাটা অতিক্রম করেছিলাম জাহাজে..এখন অতিক্রম করছি পায়ে হেটে ।জমাট বরফের মাঝেও চোখে পড়ে উত্তাল ঢেউ এর চিহ্ন । এই চিহ্ন মহাসাগরের উত্তাল অতীতের ইতিহাস নাকি উত্তাল ভবিষ্যতের পূর্বাভাস ..ঠিক বুঝতে পারি না । ফেলে আসা প্রতিটা মুহুর্ত আজ এই জমাট বরফের মতই ঠান্ডা ,নিরেট ...যেখানে ফেলে আসা প্রতিটা মুহুর্তের চিহ্ন খুবই প্রবলভাবে আকা । আমি হাটি ফেলে আসা মুহুর্তের জমাটবাধা ঠান্ডা মহাসাগরের উপর দিয়ে ...এই মহাসাগর জমে গেছে অনন্তকালের জন্য ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।