(সম্প্রতি আমাদের "তেল গ্যাস বিদ্যুত বন্দর রক্ষা কমিটি"-র পক্ষ থেকে কিন্ঞ্চিত নাদ কিংবা আর্তনাদ শুনেছিলাম দেশের প্রাকৃতিক সম্পদের ব্যাপারে। এই ব্লগে অতীতে এ বিষয়ে অনেক তথ্যসমৃদ্ধ লেখাও দেখেছি। বিষয়টা গুরুতর, কিন্তু স্বার্থান্ধ রাজনৈতিক দলগুলো সংগত কারণেই এ বিষয়ে খুব একটা সরব নয়।
আমিও নই, তবে কিনা বিবেক বলে একটা জিনিস বেশ বিরক্ত করে। ব্লগে লেখাটি পুনরায় দিয়ে, সে বিবেককে "যা করতে পারতাম তা করা হয়েছে" এ জাতীয় একটা প্রবোধ দেয়ার প্রয়াস মাত্র...)
এই দেশের প্রাক্বতিক সম্পদ নিয়ে যে মহাসাগর ডাকাতি (পুকুর চুরির হাইপার সুপারলেটিভ ডিগ্রী) হয় তার ছিটেফোটা জানলে দেশপ্রেমিকদের মাথার মগজ গলে লিকুইড হয়ে যাবার সম্ভাবনা প্রবল।
পৃথিবীর কোথাও এক্সপ্লোরেশন কোম্পানিগুলোকে নিশ্চিতভাবে গ্যাস পাওয়া যাবে জানা আছে তেমন ক্ষেত্রগুলো দেয়া হয় না। সাম্প্রতিক বিপি দূর্ঘটনার কথা মনে করুন, ডিপ সি রিগ ছাড়া বেনিয়াদের কোন দেশের মাটিতে জায়গা হয় ক্বচিৎ! এই পোড়ার দেশে হয়!
অক্সিডেন্টাল>ইউনোকল> শেভরনের হাতে ছেড়ে দেয়া হয়েছে আমাদের সিলেট জোনের গ্যাসক্ষেত্রগুলো, যার অলমোস্ট একই বেসিন তিতাস গ্যাস ক্ষেত্র থেকে বছরের পর বছর আমরা নিজেরাই গ্যাস তুলেছি, কোন দূর্ঘটনা ছাড়াই! আবার মানুষ যাতে এ ব্যাপারে বেশি না মাতে, তাই একি গ্যাস বেসিনের গালভরা মাল্টিপল নাম দিয়েছি, বিবিয়ানা, জালালাবাদ, তিতাস... একই অংগে কত রূপ! বাই দ্য ওয়ে, আপনি কি জানেন বিদেশি বেনিয়া কোম্পানীর নাম আর তথাকথিত মালিকানা পরিবর্তিত হতে কি লাগে? একটা দূর্ঘটনা মাত্র!
পেট্রোবাংলার মত প্রুভেন ট্রাক রেকর্ডওয়ালা রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানের জন্য ৩০ কোটি টাকার ড্রিলিং ইকুইপমেন্ট পাওয়া যায়না সরকার থেকে, অপরদিকে কেয়ার্ন, শেভরন থেকে বেশি টাকা দিয়ে গ্যাস কেনার জন্য টাকার অভাব হয়না সরকারের।
একটা গ্যাসকুপ খননে পেট্রবাংলার ১০ থেকে ২০ গুণ টাকা খরচ করে বিদেশীরা, আর কামলা খাটে আমাদের পেট্রোবাংলার এক্সপার্টরা, সরকারী হিসাবে যারা এই টেকনোলোজীতে অদক্ষ!
সীমান্তবর্তী গ্যাসক্ষেত্র বন্ধ করে পরিত্যক্ত ঘোষনা করে চলে যায় বিদেশি বেনিয়ারা, আর, মাইলখানেক দুরে পাশের দেশটি কুপ খনন করে কুল পায়না সেই একই গ্যাসের বেসিন থেকে!
আর এই লুটপাটের স্টেক হোল্ডার কারা নাই... জাতির যাবতীয় বিবেকেরাই আছেন। দু একটা আর্তনাদ যা দেখেন, এর মেজরিটি দর কষাকষিতে কাজে লাগানোর হাতিয়ার, বিবেকের আওয়াজ নয়!
এই লেখা তথ্য দিয়ে ভারাক্রান্ত করলাম না, জাননেওয়ালাদের সাথে কথা বললে, আর জায়গা মত নক করলে, মোটাদাগে আরো গুরুতর সিম্পটমে আক্রান্ত হতে পারেন। আমাদের পত্র পত্রিকাগুলোকে যেমনভাবে এমনেশিয়া (স্মৃতিভ্রংশ) রোগে আক্রান্ত করা গেছে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।