আমার ব্যক্তিগত ব্লগ
বসুন্ধরা সিটি মার্কেটের লেভেল ৬ এ আছে ব্যাগ সুটকেসের দোকান। আমি আগেও এখান থেকে ব্যাকপ্যাক কিনেছি তামিমের জন্য বেশ ভাল কোয়ালিটির আর দামও রিজেন্যাবল। গতকাল শাফিনের জন্য ব্যাকপ্যাক কিনলাম মানে শাফিনের জিনিসপত্র ক্যারির জন্য। যেন ওর ডায়াপার, এক্সট্রা জামা, খাবার, পানি ইত্যাদি সব সময় সাথে রাখি, এবং কাজেও লাগে। এক হাতে ব্যাগ আর আরেক হাতে শাফিনকে ধরার পর আর কোন কিছু করার জন্য হাত খালি থাকে না।
তাই দরকার ব্যাকপ্যাক। কচ্ছপের মতোন পিঠে ব্যাগ ঝুলিয়ে চলি।
এবারেরটা কিনলাম ৪৫০টাকা দিয়ে। দামটা বেশি হয়ে গেল কিনা, এই নিয়ে একটু দোমনা ছিলাম। বাসায় ফিরে দেখি ব্যাগের ৪টা পকেট আর দুপাশে নেটের পকেট (পানি,জুস ইত্যাদির জন্য), ভিতরের কাপড়ে কোম্পানীর নামের ছাপ।
ব্র্যান্ডের মতোন। কোয়ালিটি ভাল। দেখতেও ভাল। বড় আপা বলল, দাম ঠিকই নিয়েছে। নিউমার্কেটেও এমনই দাম।
মনটা ভাল হয়ে গেল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।