পার হয়ে যাই তালুকদারের বাড়ি
আমাকে ডাকছে হারান মাঝির নদী
তুলে নেবে সমুদ্র প্রয়াণে
আমাকেও যে-নদী সকল গল্প বলা...
গল্প হয়ে ভেসে যাই
দেখি
বুঝি বা কোথাও ডাক শোনো
শিমুলে প্রবাসে অন্য দেশে অন্য জলে
শস্যধোয়া দেবী, জলে যা দেখবে জেনো
সবই জলেরই রটনা
দেশভূমি পুড়ে যায় যে-নদী সকল গল্প বলা...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।