ভুল করেছি,প্রায়শ্চিত্য করবো না, তা তো হয় না গতকাল চীনা CCTV-10 এ দেখলাম, এক চীনা গবেষক একখান মেশিন বানাইছে যা দিয়া রাউন্ড শেপের শক্ত কিছুর খোসা ছাড়ানো যায়। অবাক হলাম মেশিনটাতে কোন ধরনের সেন্সর তথা জটিল কোন প্রযুক্তিই নাই, সিম্পলি লোহা লক্কর দিয়ে করা হয়েছে, বৃত্তাকার আকৃতির, মাঝখানে একটা মটর আর চারদিকে ছোলানোর মেইন অংশে গিয়ার বক্স ব্যবহার করছে। মানুষ বনাম মেশিনের কম্পিটিশনেরও আয়োজন করা হইছিল, আর প্রোডাক্ট ছিল কচুর মুখি। একটা স্পেসিফিক সময়ের মধ্যে মেশিন দ্বারা ছোলানো কচুর মুখির ওজন করে হল ৫কেজি ২৫০ গ্রাম আর ঐ একই সময়ে ৫ জন মানুষের চাকু হাতে ছোলানো কচুর মুখির ওজন করে পাওয়া গেল ৫ কেজি। বিজ্ঞানীরা অনেক আগেই গ্রাইন্ডার উদ্ভাবন করে মানুষকে শীল-বাটা দিয়ে মশলা পিশা-পিশির হাত থেকে মুক্তি দিছে, কষ্ট করে হাতে পিষে আলু ভর্তা বানানো থেকেও মুক্তি দিছে আর এবার দিল ছিলানোর হাত থেকে। সামনে আরও যে কত চমক অপেক্ষা করছে কে জানে !!! চমকের মধ্যে হয়ত থাকতে পারে - - ডিম ভাজি বা যে কোন ভাজা-ভাজির ক্ষেত্রে কড়াই এর তলায় লেগে যেনো পুড়ে না ধরে এমন টাইপের বিশেষ কড়াই। - যারা ভাজাকাটা দিয়ে ডিম ভাজি ফ্লেপ করার সময় ছেরাবেরা করে ফেলে তাদের জন্য অটোমেটিক উল্টাতে পারবে এমন ভাজাকাটা/ খুন্তি -মুশুরের ডাল রান্না করার সময় উপরের লেয়ারে যে সাদা রঙের আলটা পড়ে সেটা ফেলতে অটোমেটিক চামচ। - মুরিঘন্ট বা ডালসহ যে কোন তরকারি জোরেশোরে স্টিরিংয়ের জন্য জবরদস্ত ঘুটুনি/নাকৈর - মাংস সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করতে চেকার - তরকারিতে লবন চেক করার অটো জিহবা - মাছ ভাজতে ভাজতে যেনো কালো না হয়ে যায় সেটা দেখার মেশিন - মাছ, ফুলকপি বা যে কোন তরকারি বেশি সিদ্ধ হয়ে যেনো ভেঙ্গে বা গলে না যায় সেজন্য প্রতিরোধক ব্যবস্হা - পিচ্চি বাচ্চাদের জন্য ভাত মাখানোর মেশিন আর যে বদের হাড্ডিগুলা ১ ঘন্টা ধরে ভাত খায় ওদের জন্য অটোমেটিক হাত, ১ লোকমা করে ভাত প্লেট থেকে নিয়ে মুখের সামনে ধরে থাকবে আর খেতে না চাইলে ধমক দিবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।