আমাদের কথা খুঁজে নিন

   

আইলো পাড়ায় সুন্দরী এক মাইয়া



আইলো পাড়ায় সুন্দরী এক মাইয়া, মন শুধু চায় দেখতে তারে চাইয়া, সুযোগ পেলে পিরিত করি যাইয়া। সকাল বেলা বারান্দাতে বইয়া, ব্যস্ত থাকে নিজের পড়া লইয়া, আমার কাটে চাতক পাখী হইয়া। ইচ্ছা করে হাওয়ারে দেই কইয়া, যারে বাতাস আমার মেসেজ লইয়া, একটা প্রেমিক অপেক্ষাতে রইয়া। এমনি করে বছর গেল বইয়া, মনের কথা মনেই রাখি সইয়া, হৃদয় নায়ে উঠল না আর ছইয়া। প্রবাস থেকে একটা পোলা আইয়া, লইয়া গেলো আমার প্রিয় মাইয়া, আমার কাটে চোখের জলে নাইয়া। বিদায় বেলা মেসেজ দিলো মাইয়া, না পারিলাম সেই ডাকে না যাইয়া, কাইন্দা বলেঃ ভাল থাকেন ভাইয়া।।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।