আমি আসলে ধর্ম ও অধর্মের মাঝে বাস করছি। বুঝতে পারছি না কোনটি ঠিক। তাই নিজের নাম দিয়েছি "আ-নাস্তিক"। বেশ কিছুদিন ভেবে চিন্তে ঠিক করলুম একটা বছর ড্রপ দিব।
মাঝে দিয়ে বুয়েটের পিছনে ছোটাছুটি করেছিলাম, কিন্তু সাফল্য ধরা দেয়নি।
ঢাবিতে পরীক্ষা দিলেও পজিশান না বলাই ভাল।
যাই হোক। প্যাঁচাল কম, মেইন কথায় আসি।
যেহেতু সেকেণ্ডবার পরীক্ষা দিচ্ছি, তাই অভিজ্ঞতার আলোকেই বলতে পারি বাসায় পড়াটা আসল। কিন্তু পরীক্ষা দেবার অভ্যাসের জন্য একটা কোচিং সেণ্টারে ভর্তি হতে চাই।
সেক্ষেত্রে কোনটা ভাল হবে কেউ কি বলতে পারেন?
আমি ঢাকাতেই থাকি।
আরেকটা কথা ... মধ্য বাড্ডাতে নাকি UCC এর branch আছে। কেউ ওটার ঠিকানা দিতে পারেন?
UCC এর খবর নিচ্ছি বলে ওতেই পড়ব, এমন কোন কথা নেই। আপনার কেউ পরামর্শ দিলে খুশিই হব। কেননা সেজন্যই পোস্ট দেওয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।