আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত
হানিফ সংকেত পরিচালিত টিভি ম্যাগাজিন শো “ইত্যাদি” সঙ্ক্রান্ত বাংলাদেশের একটি অনলাইন পত্রিকার প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছে। বসুন্ধরা গ্রুপের “বাংলানিউজ২৪ ডটকম” নিউজ পোর্টলে ৭ আগস্ট ২০১৩ তারিখে “জৌলুস হারিয়ে একঘেয়ে ‘ইত্যাদি’” শিরোনামে একটি রিপোর্ট পাবলিশ হয়। ঐ প্রতিবেদনে দাবি করা হয় গত দুই যুগ ধরে হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় চলে আসা ইত্যাদিকে এখন অনেক বৈচিত্র সন্ধানী দর্শক “ভাঁড়ামীতে ভরা অনুষ্ঠান” বলেছেন।
আগেকার দিনে ইত্যাদির জন্য মানুষ অপেক্ষা করে থাকলেও বর্তমানে এর “জৌলুস” ও “গ্ল্যামার” হারিয়ে ধুঁকতে শুরু করেছে- এমন কথাই লেখা হয়েছে রিপোর্টটিতে।
কিন্তু ঐ প্রতিবেদন প্রকাশের পর বেশিরভাগ পাঠক এর সাথে একমত হতে পারেননি। পত্রিকাটির ফেসবুক পেজে এর লিংক শেয়ারকৃত পোস্টটিতে কয়েকজন ছাড়া বাকী সবাই প্রতিবেদনটির বিপক্ষে তাদের প্রতিক্রিয়া জানান। এই লিংকে গেলে ফেসবুকের সেই পোস্টটি দেখতে পাবেন (যদি এতক্ষণে সরিয়ে না নেয়া হয়); এখানে আরেকটি কথা জানিয়ে রাখছি, বাংলানিউজ২৪ কর্তৃপক্ষ ইতোমধ্যেই বিতর্কিত রিপোর্টটি সরিয়ে ফেলেছে। যেহেতু ফেসবুকে শেয়ার করা পোস্টের লিংক বদলানো সম্ভব হয়নি, তাই সেখানে এখনও আপনি “জৌলুস হারিয়ে একঘেয়ে ‘ইত্যাদি’” শিরোনামই দেখবেন।
কিন্তু তাতে ক্লিক করলে এখন “পাকিস্তানে বন্যায় ৩৮ জনের প্রাণহানি” হেডলাইন বিশিষ্ট আরেকটি খবর আসে।
তবে গুগল ক্যাশে এখনও আগের প্রতিবেদনটি পড়া যাবে। এই লিংকে গেলে ৭ তারিখে ক্যাশ করা ইত্যাদি সঙ্ক্রান্ত প্রতিবেদন পড়ে নিতে পারেন।
গতকাল বিটিভিতে রাত ১০টার ইংরেজি সংবাদের পর ঈদ উপলক্ষ্যে ইত্যাদির নতুন একটি পর্ব প্রচারিত হয়। নিচে এম্বেড করা ইউটিউব ফ্রেম থেকে সেটি প্লে করে দেখতে পারেন।
অনুষ্ঠানটি কেমন লাগল, বাংলানিউজ২৪ এর রিপোর্টটির সাথে এর মিল খুঁজে পান কিনা সেটি জানাতে ভুলবেন না!
http://news.zoombangla.com/?p=17033
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।