(আনন্দদায়িনী দুর্গতিনাশিনীর শুভাগমনে
পশ্বিম বাংলার বন্ধুদের প্রতি শুভেচ্ছাস্বরুপ)
মন পড়তে পারিনা বলে হলোনা কারো মনপড়া
গুনগুন করে মনভোমরা রবির গানের অন্তরা
বেকুব কবি নির্মান করে স্বপ্নসৌধ মনগড়া
স্বপ্নভাঙ্গা ধাক্কা খেয়ে মধুপ কবি মনমরা।
মন জগতের বাসিন্দা নই তাই হলোনা মনজানা
মন দিয়ে মন টানতে হলে শেখা চাই যে মনটানা
লাগলো আগুন মনের বনে ছুটছে হরিণী বনপোড়া
করাত দিয়ে কাটছে এ মন লুটছে এ মন মনচোরা।
মনের ভেতর চিত্রা হরিন নয়নযুগল মনকাড়া
তার নয়নশরে বিদ্ধ ব্যাধ ভুলুন্ঠিত রনহারা
হাওয়ার পিঠে আরোহিনী ক্ষনিক হলো মন্তরা
শরাহত ব্যাধ দর্শনে বিষাদে তার মনভরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।