এছাড়ও মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রোববার বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী পংকী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি শামসুজ্জামান জামান মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঝড়-বৃষ্টির মধ্যেও সকাল থেকে মেয়র ও কাউন্সিলর পদ প্রার্থীরা সিলেটের অঞ্চলিক নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার এমএম এজহারুল ইসলাম জানিয়েছেন, আটজন মেয়রপ্রার্থী, ১৮৫ জন সাধারণ কাউন্সিলর ও ৩৭ জন মহিলা কাউন্সিলর পদের জন্য মনোয়নপত্র সংগ্রহ করেন।
আগামী ১৫ ও ১৬ মে মনোনয়নপত্র বাছাই এবং ২৬ মে পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে এবং ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।