স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, যুদ্ধাপরাধ বিচারের ব্যাপারে জাতীয় পার্টি একমত। তবে সুবিচার হতে হবে। এটা যেন মিডিয়া ট্রায়াল না হয়।
আজ শনিবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ এ কথা বলেন। মতবিনিময় সভায় দেড় শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
আগামী নির্বাচনে জাতীয় পার্টি যাতে এককভাবে নির্বাচন করতে পারে, সে জন্য শক্তি অর্জন করতে এরশাদ নেতা-কর্মীদের নির্দেশ দেন। তিনি প্রাদেশিক সরকারব্যবস্থা চালুর ব্যাপারে জনমত গড়তে নেতা-কর্মীদের কাজ করার পরামর্শ দিয়ে বলেন, ১৬ কোটি মানুষকে একজন প্রধানমন্ত্রীর পক্ষে সেবা দেওয়া সম্ভব নয়।
এরশাদ আরও বলেন, ১৯৮৬ সালের ১০ নভেম্বর নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করেছে। এরপর থেকে দেশে আর সেনাশাসন আসেনি। চলতি বছর থেকে ১০ নভেম্বরকে জাতীয় পার্টি গণতন্ত্র দিবস হিসেবে পালন করবে বলে তিনি জানান
সূত্র : প্রথম আলো সর্বশেষ সংবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।