আমাদের কথা খুঁজে নিন

   

মন্তব্য ইন্টারনেট মহাসাগরে অ্যান্টি ইসলামিক জীবানু , অসংখ্য Fake & Anti Islamic Sites , সবাই সতর্ক থাকুন ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১০:৩৬

মানুষ নিদ্রিত এবং মৃত্যুর পরপরই সে জেগে উঠবে।

" "ইন্টারনেট মহাসাগরে অ্যান্টি ইসলামিক জীবানু , অসংখ্য Fake & Anti Islamic Sites , সবাই সতর্ক থাকুন" " ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১০:৩৬ ব্লগের উপর মন্তব্য ব্লগের টাইটেল : "ইন্টারনেট মহাসাগরে অ্যান্টি ইসলামিক জীবানু , অসংখ্য Fake & Anti Islamic Sites , সবাই সতর্ক থাকুন" ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১০:৩৬ আমি নতুন লিখিয়ে হওয়ায় প্রথম পাতায় মন্তব্য করার অধিকার না-থাকায় অন্যতম প্রিয় সাইট http://www.somewhereinblog.net এর নিয়মানুযায়ী নিজের পাতায় হলেও মন্তব্য করার লোভ সামলাতে পারলাম না। উল্লিখিত ব্লগের সম্মানিত লেখকের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল। কারণ, তিনি এমন একটি ব্লগ লিখেছেন এবং বর্তমান বিশ্বের পর্যুদস্ত মুসলমানদের একটি বড় উপকার করেছেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবার মূল বিষয়ে ফেরা যাক।

এটি ঠিক যে, ব্লগার নতুন কিছুই করেন নি বা লেখেন নি। ভারতের বিখ্যাত Peace T.V'র প্রতিঠ্ষাতা-চেয়্যারম্যান ডাঃ জাকির নায়েকও তাঁর এক বক্তৃতায় বিশ্ব মুসলিমের উপর ইঙ্গ-ইহুদি-মার্কিন লবির ইসলাম বিদ্বেষী চক্র কিভাবে প্রিন্ট, ইলেকট্টনিক এবং সাইবার হামলা করে - তা উল্লেখ করেছেন। এ-প্রসঙ্গে তিনি নাম উল্লেখ না করেও বিভিন্ন ছদ্মবেশী ইসলামী ওয়েব সাইটের অস্তিত্ব ও তাদের অপতৎপরতার ব্যাপারে অসচেতন মুসলিম ও বিশ্ববাসিকে সতর্ক করেছেন। ইঙ্গ-ইহুদি-মার্কিন লবির পৃষ্ঠপোষকতায় চালিত ও নিয়ন্ত্রিত ঐসব ছদ্মবেশী ইসলামী ওয়েব সাইটের ঠিকানা বা নাম উল্লেখ না-করার কারণ তিনি তার বক্তৃতায় ইঙ্গিতেই বলে দিয়েছেন। এবং তা হলো - এতে তাদের প্রচার ও প্রসার আরও বেড়ে যাবে বা যেতে পারে।

ঠিক একই ফর্মূলায় আমাদের বর্তমান ব্লগারের ব্লগে উল্লেখযোগ্য সংখ্যক মন্তব্যকারী মন্তব্য করেছেন। অর্থাৎ নকল, ইসলামী ছদ্মবেশধারী ওয়েব সাইটের নাম প্রকাশ করা উচিৎ নয়। কিন্তু, আমি ঐসব মন্তব্যকারীদের সাথে বিনীতভাবে দ্বিমত পোষণ করছি। আমি মনে করি ঐসব নকল, ভেজাল এবং ইসলামী ছদ্মবেশধারী ওয়েব সাইটের নাম আরও বেশিবেশি করে প্রকাশ করা উচিৎ । না-হলে মুসলমানরা আরও বেশি পরিমাণে বিভ্রান্ত হবে।

এমনিতেই বর্তমান বিশ্বে মুসলমানরা আজ সবচেয়ে বেশি বিভ্রান্ত ও দিকভ্রান্ত জাতি। তদুপরি, নিজের ধর্ম ইসলাম সম্পর্কে সঠিক ও নির্ভেজাল জ্ঞান রাখে - এমন মুসলমানের সংখ্যা বিশ্বপ্রেক্ষাপটেই খুবই কম। ধর্মীয় জ্ঞান ছাড়াও জ্ঞানের অন্যান্য শাখায়ও তারা পিছিয়ে। এমন মুসলমানদের ঈমান-ধর্ম রক্ষা ও শানিত করার জন্য বর্তমান ব্লগার ও অন্যান্য সুশিক্ষিত মুসলমানদের আরও বেশিবেশি করে এগিয়ে আসা উচিৎ বলে আমি মনে করি। সবশেষে আমি হজরত আলী (রাঃ) - এর অনেকদিন আগে পড়া একটি ম্যাক্সিম ( Maxim) নিজের ভাষায় প্রকাশ করতে চাই।

এবং তা হলো - " ভালোমন্দ উভয়ের জ্ঞানই সমভাবে অর্জন করতে হবে। তা না-হলে আমরা মন্দ থেকে আত্মরক্ষা করতে পারব না এবং মন্দের শিকলে জড়িয়ে যাবো। " তাই মন্দ, ভেজাল ও ছদ্মবেশী প্রপঞ্চ (Phenomenon) সম্পর্কেও আমাদের অবগত হতে হবে । এবং তা হবে আত্মরক্ষার জন্যে। ঈমান বাঁচাবার জন্যে।

সবাইকে ধন্যবাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.