আমাদের কথা খুঁজে নিন

   

সমুদ্রের এক আজব এবং সুন্দর প্রাণী সি-হর্স !!

সত্য অপ্রিয় হলেও সুন্দর
চড়বেন নাকি সি-হর্সে ? সি-হর্স পরিচিতি: যদিও নাম সি হর্স তথাপি এরা মৎস প্রজাতির অন্তর্ভূক্ত প্রাণী বসবাস সমুদ্রের লোনা পানিতে। স্থলের সাধারন প্রানী ঘোরার সাথে এদের আকৃতিতে কিছুটা মিল থাকায় এদের সি-হর্স নামে ডাকা হয়। মাছ হওয়া সত্বেও এদের শরীর আশের পরিবর্তে চামড়া দ্বারা আবৃত থাকে। সারা পৃথিবীতে প্রায় চল্লিশ প্রজাতির সি-হর্সের দেখা পাওয়া যায়। এই প্রাণিটিকে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং মধ্য আমেরিকায় বেশি দেখা যায়।

এমন কি গ্রীষ্ম মন্ডলীয় অগভীর পানিতেও এদের দেখা পাওয়া যায়। সাধারনত প্রবাল সমৃদ্ধ সামুদ্রিক এলাকা কিংবা সাগরের মোহনায় এরা দলবদ্ধ হয়ে বসবাস করে। এরা দৈর্ঘে সাধারনত ১.৫ সেন্টিমিটার থেকে ৩৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এদের মধ্যে পুরুষ প্রজাতি সন্তান গর্ভে ধারন করে। পুরুষ সি-হর্সদের পেটের কাছে স্ত্রী ক্যাঙ্গারুর মত থলি থাকে যেখানে স্ত্রী সি-হর্স তাদের ডিম গুলো ছেড়ে দেয় এবং পুরুষ সি-হর্স সে ডিম গুলো বহন করে যতক্ষন পর্যন্ত না ডিম ফুটে পুর্নাঙ্গ বাচ্চা বের হয়ে আসে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।