আমাদের কথা খুঁজে নিন

   

ভেবে দেখেছ কি ? তারা রাও যতো আলোকবর্ষ দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে।।

সত্য অপ্রিয় হলেও সুন্দর
সবাই কেমন হয়ে যাচ্ছে দিন দিন। কোন কিছুই আর আকর্ষন করে না এখন। ভাল বাসা প্রেম সব কেমন সস্তা লাগে। ভাল বাসার শক্তি যে বিশ্বাস তা আজ উঠেই গেছে। কারও দায় নেই বিশ্বাস টাকে রক্ষা করার।

পোশাকি প্রেম সে শুধুই যৌনতার প্রয়োজন। নেই সে আবেগ নেই সেই ভালবাসার শুভ্র অনুভূতি। কেন এমন হয়? কেন মানুষ গুলো ভাল বাসতে ভুলে যাচ্ছে দিন দিন? কারো প্রতি দায় যেন নেই কারো। সিনেমা টিভিতে মানুষের দুঃখ কষ্ট দেখে যাদের চোখ ভিজে ওঠে বাস্তব জীবনে মানুষের কষ্ট তাদের স্পর্শ করে না। রক্তচোষা পুজিবাদ আর ভোগবাদের কাল সাপ আমাদের ভাল বাসা গুলো সুষে নিয়ে শুধু মানুষ নামের খোলস বানিয়ে দিয়েছে।

ক্রমশই আমরা বিচ্ছিন্ন একা হয়ে যাচ্ছি। এর পরও কিছু মানুষ স্বপ্ন দেখে গান গায় প্রান খুলে। আমিও স্বপ্ন দেখি আমরা সবাই আবার ভাল বাসতে শিখব আবারো সবাই মিলব প্রানের মেলায়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.