shamseerbd@yahoo.com
একটা সময় বৃষ্টির হাত ধরে আমরা মানে আমি আর তুমি
এমনি ঝুমঝুম বৃষ্টি হলে কিছুতেই তোমার মন ঘরে বসতনা
নির্মলেন্দু গুন ছিল তোমার মুখে মুখে
জানিনা নিজেকে কবির প্রিয়তমা ভাবতে কিনা ?
প্রিয় কবির একটা লাইন প্রায়ই বলতে
"আধুনিক বিজ্ঞান নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে"
আমরা অবশ্য অমন কেউ ছিলামনা
তবে আধুনিক যোগাযোগ প্রযুক্তি আমাকে করেছিল ধৈর্য্যশীল
তোমার কতশত বায়না
দখিন জানালায় হাত রেখে বৃষ্টি ছুয়ে দেখার
সেই ভেজা হাত মুখে ছোঁয়াবার।
এক হাতে মুঠোফোন আর জ্বলন্ত আগুন সামলে
এমনই কত আবদারে কেটে গেছে মুঠোমুঠো সময় ।
অগোচরেই এসেছিলে, অগোচরেই গেছো চলে !!!!
বৃষ্টি থামতেই তোমার মন খারাপ, কখন নামবে আবার
আমি ভাবতাম ভালই হল, এবার হয়ত থামবে বৃষ্টিবিলাস
ভাবনাগুলো ভুল হত, তোমারই যে সঙ্গী হতাম
অমন করেই কেটে যেত, আমরা ভোরের দেখা পেতাম !!
.....................................................................................
ধুর বাইরে বৃষ্টি থেমে গেছে, সিগারেটও শেষ
অলীক কল্পনায় বৃষ্টিবিলাসের নেই অবশেষ !!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।