আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষক রয়েছেন তাঁদের মধ্যে অনেকেরই উচ্চারনে সমস্যা রয়েছে। অনেকেই পুরোদমে আঞ্চলিক ভাষায় কথা বলেন,অনেকে ভুল উচ্চারনে কথা বলেন,আবার অনেকে ভুল শুদ্ধ মিলিয়ে কথা বলার চেষ্টা করেন। শুধু শিক্ষকরাই নন,আমাদের মধ্যে অনেক ছাএের ও এই সমস্যা প্রকট ভাবে দেখা যায়। ]
কাউকে হেয় করার জন্য আমার এই পোস্ট নয়,বরং সবাইকে একটু সচেতন করাই আমার উদ্দেশ্য। তাঁদের কতিপয় ভুল উচ্চারনের নমুনা নিচে দিলাম....
এবং = এ্যাবং
জন্য = জইন্য
সত্য = স্বও
খাদ্য = খাইদ্য
বেতন = ব্যাতন
১ = এক(এ্যাক)
এম = এ্যাম
এল = এ্যাল
এন = এ্যান
সনদ = ছনদ
সেক্টর = স্যাক্টর
পার্থক্য = পার্তক্য
ভিওিক = বিওিক
ধরন = দরন
অফিস = অপিস
ভয় = ভুই/বয়
এছাড়াও ‘চ’ ও ‘ছ’ এর উচ্চারনে,ষ স শ এর উচ্চারনে যথেষ্ট সমস্যা দেখা যায়।
ফ এবং এফ কে গুলিয়ে ফেলা হয়। আঞ্চলিকতার টান অনেক বেশি দেখা যায়।
আসলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে যদি শিক্ষকদের/ছাএদের কাছ থেকে ভাষার এধরনের ভুল ব্যাবহার শোনা যায় তাহলে ব্যাপারটা মোটেও ভালো দেখায় না। অনেকভাবেই এই সমস্যার সমাধান করা যায়। প্রয়োজন শুধুমাএ একটু সচেতনতার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।