আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিন ২৫ রুপি আয় করবেন সঞ্জয়!

অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত গতকাল দুপুরে আত্মসমর্পণ করেছেন। পুনের ইয়েরাওয়াড়া জেলখানায় সাড়ে তিন বছর কারাবন্দী থাকতে হবে তাঁকে। তবে জেলের চার দেয়ালের ভেতর অলস বসে থাকতে নারাজ এ তারকা অভিনেতা। সেখানে রান্নার কাজ করতে চেয়ে আবেদনও করেছিলেন। এই দায়িত্ব পালন করলে পারিশ্রমিক হিসেবে প্রতিদিন তিনি পাবেন ২৫ রুপি।


ইয়েরাওয়াড়া কারাগারে কাঠমিস্ত্রি, শতরঞ্জি কারিগর এবং বাবুর্চি হিসেবে কাজের সুযোগ রয়েছে। সেগুলো থেকে যে কোনো একটিকে বেছে নিতে পারবেন সঞ্জয়। কাজে দক্ষতা দেখাতে পারলে তাঁর দিন-প্রতি আয় ২৫ থেকে বেড়ে ৫০ রুপি হওয়ারও সম্ভাবনা আছে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
এদিকে জানা গেছে, কারাগারে পরীক্ষামূলকভাবে টেলিফোন ব্যবহারের সুবিধা দিতে যাচ্ছে ইয়েরাওয়াড়া জেল কর্তৃপক্ষ।

এর ইনচার্জ করা হতে পারে সঞ্জয়কে। এ ছাড়া প্রতিমাসে সঞ্জয়কে দেড় হাজার রুপি দেওয়া হবে তাঁর পরিবারের পক্ষ থেকে। কারাগারে বন্দী অবস্থায় প্রতিমাসে সর্বোচ্চ পাঁচজন ব্যক্তির সঙ্গে দেখা করতে পারবেন সঞ্জয়। তবে তাঁদের সঙ্গে বিশ মিনিটের বেশি কথা বলতে পারবেন না তিনি।
প্রসঙ্গত, ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় অবৈধ অস্ত্র রাখার দায়ে গত ২১ মার্চ সঞ্জয়কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত।

এই মামলায় এর মধ্যেই তিনি দেড় বছর জেল খেটেছেন। এজন্য তাঁকে আর সাড়ে তিন বছর সাজাভোগ করতে হবে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.