বিনা অপরাধে যারা শাস্তি পায়, তাদের কষ্ট শেয়ার করা যায় না।
বাংলাদেশ সশস্ত্রবাহিনী
১৯৭১ সালের ২১ নভেম্বর দেশের তিন বাহিনীকে সংযুক্ত করে ঘঠন করা হয় বাংলাদেশ সশস্ত্রবাহিনী। বাংলাদেশ সশস্ত্রবাহিনীর সদর দপ্তর কলকাতা থেকে স্থানান্তরিত হয় ঢকা ক্যান্টনম্যান্টের পুরান বিমান সদর দপ্তরে। ১৯৭২ সালের ১৭ মার্চ পুনরায় এটি স্থানান্তরিত হয়ে বর্তমান অবস্থায় আসে। ১৯৭২ সালের এপ্রিলে বাংলাদেশ তিন বাহিনীর সদর দপ্তর অবলুপ্ত হয় এবং প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের অধীনে তিন বাহিনীর পৃথক পৃথক সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েব সাইট
১৯৪৭ সালের ভারতবর্ষ বিভক্তের পর থেকে পূর্ব পাকিস্তানে একটি রেজিমেন্ট গঠন করা অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি তদানীন্তন বিহার রেজিমেন্ট থেকে দুটি মুসলমান কোম্পানি (নং ১২৫৬ এবং ১৪০৭) নিয়ে প্রথম ব্যাটালিয়ন ( সিনিয়র টাইগার্স) গঠনের মাধ্যমে ঢকার কুর্মিটোলা 'ইস্টবেঙ্গল রেজিমেন্ট' সৃষ্টি হয়। তবে প্রকৃতপক্ষে বাংলাদেশ সেনাবাহিনী উথান ঘটে ১৯৭১ সালের মার্চ থেকে ১৯৭১ সালের ডিসেম্বর পর্যন্ত পরিচালিত মুক্তিযুদ্ধের মাধ্যমে।
নাম: বাংলাদেশ সেনাবাহিনী।
সদর দপ্তর: ঢাকা সেনানিবাস ।
সেনাবাহিনীর প্রধান: জেনারেল আবদুল মবিন
স্লোগান: সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে।
সেনাবাহিনীর পূর্ব নাম: ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট।
প্রতীক: ক্রসচিহ্নিত দুই তরবারি এবং ওপরে কৌণিক অবস্থান জাতীয় ফুল শাপলা।
বাংলাদেশ বিমান বাহিনী
বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েব সাইট
১৯৭১ সালে পূর্ব পাকিস্থানে অবস্থানরত পাকিস্থান বিমানবাহিনীর অধিকাংশ বাঙালি সদস্য উক্ত বাহিনী ত্যাগ করে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে যোগদান করেন। তারাই ১৯৭১ সালের ২৮ সেপ্টম্বর বাংলাদেশ বিমান বাহিনী গঠন করেন।
১৯৭৩ সালের ২৮ সেপ্টম্বর এ বাহিনী অফিসিয়াল কার্যক্রম শুরু করেন।
নাম: বাংলাদেশ বিমান বাহিনী।
প্রতিষ্টা: ১৯৭১ সালের ২৮ সেপ্টম্বর।
প্রতীক: উড়ন্ত ঈগলের ওপরে শাপলা এবং দু পাশে দুটি করে মোট ৪টি তারকা।
স্লোগান: বাংলার আকাশ রাখিব মুক্ত।
সদর দপ্তর: ঢাকা ক্যান্টনমেন্ট।
বিমান বাহিনীর প্রধান: এয়ার মার্শাল এস. এম. জিযাউর রহমান।
বাংলাদেশ নৌবাহিনী
বাংলাদেশ নৌবাহিনীর ওয়েব সাইট
১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ নৌবাহিনী গঠিত হয়। এরপর ১৯৭২ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী আনুষ্ঠানিক প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকে বাংলাদেশ নৌবাহিনী মাত্র ডুটি গান বোট- 'পদ্মা ' ও 'পলাশ' নিয়ে যাত্রা শুরু করে।
নাম: বাংলাদেশ নৌবাহিনী।
প্রটিষ্ঠা : ১৯৭২ সালের ১০ ডিসেম্বর ।
প্রতীক: কাছি বেষ্টিত নোঙর ও এর উপর শাপলা।
সদর দপ্তর: বনানী ঢাকা।
নৌবাহিনীর প্রধান: ভাইস এডমিরাল ঝির উদ্দিন আহমেদ।
বাংলাদেশের স্পেশাল বাহিনী
এস.এস. এফ
এসএসএফ ইর ওয়েব সাইট।
এস.এস.এফ (SSF) যার পূর্নরূপ Special Security Force. রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অভ্যগত অন্য কোনো দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং সরকার ঘোষিত অন্য যে কোন ভিআইপি ব্যক্তিত্বকে শরীরিকভাবে রক্ষা ও নিরাপত্তার নিয়োজিত বাহিনীই হচ্ছে এস.এস.এফ।
১৯৮৬ সালের ১৫ জুন এটি গঠিত হয়। এর সদর দপ্তর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রসিডেন্ট গার্ড রেজিমেন্ট
বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের নিরাপত্তাসহ রাষ্ট্র ও সরকার প্রধানসহ ভিভিআইপিদের নিরাপত্তা নিওজিত বাহিনী।
১৯৭৫ সালের ৫ জুলাই আর্মড ও ইনফ্যান্ট্রি ৪০৭ সদস্য নিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) গঠিত হয়। এর প্রধানকে কোম্পানি কমান্ডার বলা হয়।
বাংলাদেশ সীমান্ত বাহিনী
বর্ডার গার্ডস বাংলাদেশ:
১৭৯৫ সালের ২৯ জুন খাগড়াছড়ির রামগড়ে 'রামগড় লোকাল ব্যাটেলিয়ান' নামে এ বাহিনীর যাত্রা শুরু হয়। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর পূর্নগঠিত এ বাহিনীর নামকরণ হয় 'ইস্ট পাকিস্তান রাইফেল্স (ইপিআর)। ১৯৭২ সালে ৩ মার্চ এর নাম পরিবর্তন করা হয় 'বাংলাদেশ রাইফেলস'।
বর্তমানে এর নাম বর্ডার গার্ডস বাংলাদেশ। লিংক ১ wikipedia
লিংক ২ BBC News. 1 March 2010.
স্লোগান: সীমান্তের অতন্ত প্রহরী ।
মহাপরিচালক: মেজর জেনারেল রফিকুল ইসলাম।
বাংলাদেশ কোস্টগার্ড:
বাংলাদেশ কোস্টগার্ড এর ওয়েব সাইট।
গঠন: ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর।
উদ্দেশ্য: উপকূলরে নিরাপত্তা ও নৌযাংলো জলদস্যুদের হামলা থাকে রক্ষা করা।
সদর দপ্তর: শেরে বাংলা নগর।
বাংলাদেশের নিরাপত্তা বাহিনী
বাংলাদেশ পুলিশ
বাংলাদেশ পুলিশ এর ওয়েব সাইট।
অভ্যন্তরীন শান্তি-শৃনঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে রাষ্ট্রীয় ব্যাবস্থা। সাধারনত প্রশাসনের সাথে সমান্তরালে চলে এ প্রশাসন।
প্রতিষ্ঠা: পুলিশ আইন ১৮৬১ অনুযায়ী।
পুলিশ প্রধান: নূর মুহাম্মদ।
সদর দপ্তর: নবাব গনি রোড, ঢাকা
বিস্তারিত: Bangladesh Police
হট লাইন: Police Hotline
বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক
বাংলাদেশের নারী পুলিশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা, পুলিশের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহন এবং ক্ষমতায়ন নিশ্চত করার লক্ষ্যে ২১ নভেম্বর ২০০৮ চালু হয় বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক। ১৯৭৮ সালে ৮ জুন বাংলাদেশ পুলিশে প্রথম নারী কর্মী নিয়োগ করা হয়।
RAB
(RAB) এর ওয়েব সাইট।
২০০৪ সালের ২৬ মার্চ জাতী্য স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহনের মধ্য দিয়ে RAPID ACTION BATTALION (RAB) জনগনের সামনে আত্মপ্রকাশ করে।
স্লোগান: বাংলাদেশ আমার অহংকার।
ব্যাটেলিয়ান: ১২ টা।
মহাপরিচালক: হাসান মাহমুদ খন্দকার।
সোয়াট
ডাকা মেট্রপলিটন পুলিশের (DMP) এলিট ট্যাকটিক্যাল ইউনিট 'সোয়াট'।
২০০৮ সালে Special Weapons And Tactics- (SWAT) এর কার্যক্রম শুরু হয়। অত্যাধুনিক অস্ত্র সাজিত এই টিমের।
সদর দপ্তর: মিন্টু রোড, ঢাকা
বিস্তারিত: SWAT (Bangladesh)
বাংলাদেশ সমাজরক্ষা বাহিনী
আনসার ও ভিডিআর
১৯৭৩ সালে এটি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের আওতায় আনা হয়। ১৯৯৫ সালের ১৫ ফেব্রয়ারি আনসার ও ভিডিআর তিনটি প্রধান অঙ্গসংগঠনকে (আনসার বাহিনী, ব্যাটালিয়ন আনসার ও গ্রামরক্ষী বাহিনী) আইংত স্বীকৃতি দেওয়া হয়।
স্লোগান: শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা সর্বত্র আমরা।
সদর দপ্তর: খিলগাঁও,ঢাকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।