আমাদের কথা খুঁজে নিন

   

"বৃষ্টিবিলাস"

খুকি যখন নিরাবরণ দেহ, রাখলো খুলে মধ্যরাতে,জলে- জোনাকীদের লুকিয়ে নিলো পাতা, জ্যোৎস্না ছুটে পালালো জঙ্গলে...........

প্রথম তেষ্টা ভরা মেঘেদের দিন জলে ভাসা পার্ক-স্ট্রীটে নিশ্চিন্ত ঘুম গ্যাছে চিত্র হরিণ। চিত্রল বটবৃক্ষ চিকন শহর- বেশুমার ভুলে যায় বোকা রাই-কিশোরীর ঘন মায়া-ঘোর। বেচাল এ হৃদিময় আসা-যাওয়া করে ভেজা বুক, ছায়া ঠোঁট কৃষ্ণ-নাগরে। জমে ওঠে কারচুপি, জমে ওঠে শ্বাস, নিরাময় খুঁজে ফেরে কাকেদের দুপুর-বিলাস। বাসেরও জানালা দ্যাখে আনমন ,কানুহীনা রাই- নিকাশী হিসেবে বাড়ে অপাঙ্গ আরশীতে পহেলা জুলাই। [নামকরণটি হুমায়ুন আহমেদ এর একটি বই থেকে ধার করা।]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।