আমাদের কথা খুঁজে নিন

   

সুরঞ্জনা



সুরঞ্জনা !তুমি কেমন আছ ? আজ তোমার ভালবাসার আঙিনায় কত যৌবনামোদী নতুন অতিথি আছে? রূপ,রস,যৌবন এর সবিত তোমার খেলার সামগ্রীমাত্র যে খেলার সাথী হাজারো পথিক। লজ্জা!সেত অন্তঃসারশূণ্য এক নাটকীয় পর্দা , যা একটু বাতাসেই--- খুলে ফেলে সমস্ত আবরণ । বড় সৌভাগ্য আমার তাই তোমাকে হারিয়েছি , একদিন যে আমি তোমার মাঝে ভালবাসার মূল্য খুঁজতাম আজ আমার কাছে ভালবাসা বেসরম একটা দেহমাত্র যা অন্য আর এক বেসরমের ভোগের সামগ্রী। সুরঞ্জনা !হেরে গেছো ভালবাসার এক নতুন সংজ্ঞা শিখাতে গিয়ে । অমূল্যায়িত ভালবাসা আমার তোমার দ্বারে কড়া নেড়ে ফিরে এসেছে আহত হৃদয়ে আমার। নিজের জ্বালানো অগ্নিশিখায় পুড়ে ছাই হবেই কোনদিন তুমি, দোহাই আর কাউকে নষ্ট করোনা । তোমার অপমৃত্যুর প্রতীক্ষায় অন্তত আমি থাকব অন্য কেউ না থাকুক , হে সভ্যতার নোংড়া কীট নিজের মরিচিকায় ধ্বংস হয়ে যাও তুমি আমার প্রিয় সুরঞ্জনা।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।