ভালোবাসার হাতে পৃথিবীর সকল বিষ্ময়
(জীবনানন্দ দাসের সুরঞ্জনাকে বলছি)
"সুরঞ্জনা"
তুমি চলে যাও
অনেক অনেক দূরে,
আশ্রয় পাও বা না পাও
চলে যাও -
এসো না ফিরে কক্ষনও কোনদিন,
এখানে আর জীবনানন্দ নেই
নেই হলুদ ঠ্যাং এর শালিক,
পানকৌড়ির ঠোঁট,
এখানে এখন শুধূ কালো কালো বক বাস করে
তোমার - আমার ঘরে
আর অর্বাচীন সব লক্ষীপেচারা ধূঁকে ধূঁকে শুধূ মরে
তুমি চলে যাও সুরঞ্জনা - চলে যাও
এই দেশ আর তোমার যোগ্য নয়
বীর পুরুষেরা এখন মৃত্যুকে করে ভয় ।।
(গত সরকার এর সময় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নীজামীকে রাষ্ট্রীয়ভাবে স্মৃতিসৌধে ফুল দিতে দেখে এই কবিতাটি লেখা)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।