আমাদের কথা খুঁজে নিন

   

সুরঞ্জনা



সুরঞ্জনা! অইখানে তুমি যাও বা না যাও একটা কথা স্পষ্ট বুঝিঃ তোমার স্বপ্ন দেখে দেখে আর রাতের ঘুম নষ্ট করার কোন মানে হয় না। তোমার আকাশ তাই আর আমার নয় আমার আকাশের ওপারে কেউ নেই, কেউ নেই; বা থাকলেও সে হবে না আর সুরঞ্জনা। সুরঞ্জনা! তোমার চুলের ঢেউ আর কোন নদীতে ছায়া ফেলে যাবেনা নিগূঢ় সন্ধ্যায়; তোমার চোখের পাতা ভারী হয়ে পড়াবে না কাজল কোন রাতের চোখে। ঘুম ঘুম আলস্যে তোমার স্বপ্ন দেখে জেগে উঠবেনা পাড়ার দামাল ছেলে। চানঘরে আর কোন কিশোরীর দেহ হয়ে উঠবে না আর নতুন কোন সুরঞ্জনা। সুরঞ্জনা, তুমি ছিলে। সুরঞ্জনা, তুমি আর নেই। সুরঞ্জনা, তুমি বাতাসের ওপারে বাতাস। সুরঞ্জনা, তুমি আকাশের ওপারে আকাশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।