|শৈল্পিক সৌন্দর্যের লীলাভূমি|
প্রার্থণা
যার বিচারে আমার হলো ফাঁসি
তার ঠোঁটে লেগে থাকুক হাসি
যে আমাকে ফাঁসির দড়ি পরায়
চোখ যেন তার সুখের দ্যুতি ছড়ায়
কেটে কেটে যে দেখলো আমার লাশ
সুখে কাটুক তাহার বারো মাস
আমার যে জন রাখলো অন্ধকারে
আলোর প্রদ্বীপ জ্বলুক তাহার ঘরে
যে জন আমার রক্তে দিল বিষ
বিধি তারে অথই অমৃত দিস
যে জন আমায় করলো চির পর
তোমরা তাহার হইয়ো সহচর
আকাশ
সাগর থেকে নীল উঠে আকাশে
আকাশও খুব সাগর ভালোবাসে
আকাশ সাগর কোলাকুলি করে
আকাশ থেকে নীল সাগরে পড়ে
আকাশ হতে চাঁদের আলো ঝরে
জগতটারে দেখে সে প্রাণ ভরে
চাঁদটা কি গো আকাশের এক চোখ
অন্যটাকি দিনের সূর্য্যালোক
আকাশের গায় লেপ্টে থাকে মেঘ
শুভ্র শাদা কালো কিংবা লাল
আকাশের গায় মেঘ পেতে দেয় জাল
আকাশ নায়ে মেঘ তুলে দেয় পাল
আকাশের শরীর কুষ্ট রোগে ভরা
দুষ্ট তে রাত্রে জ্বলে তারা
যক্ষ্মা রোগীর মত আকাশ কাশে
ঝড় উঠে যায় আকাশ যখন হাসে
আকাশ দেখে পাখি উড়া উড়ি
ভালোবাসে নানান রঙ্গের ঘুড়ি
আকাশ বাতাস করে কানাকানি
সর্বদা নীল পর্দা রাখে টানি
আকাশ খুব মানুষ ভালোবাসে
মৃত্যু নিয়ে তার দূয়ারে আসে
আকাশের বুকে আছে মৃত্যু বিল
আত্মা দিয়ে চাষ করে সে নীল
পাখি ও স্বপ্ন
একটি পাখি সাগর পাড়ি দিয়ে
আসে হাজার নতুন স্বপ্ন নিয়ে
উড়ার মাঝেই করে স্বপ্ন চাষ
স্বপ্ন ভূমে পাখির বসবাস
একটি পাখি ছোট্ট বাসা বুনে
ডিম পেড়ে দেয় ছোট্ট বাসার কোনে
বাচ্চা ফোটায় বংশধারা ধরে
স্বপ্ন নিয়ে আকাশ পানে উড়ে
একটি পাখি ভোর সকালে গায়
মিষ্টি সুরে খবর দিয়ে যায়
পাখি যখন পাখির প্রেমে পড়ে
সুরে সুরে সুখের স্বর্গ গড়ে
একটি পাখি পাখায় করে ভর
পাড়ি দিয়ে মরু বালুচর
তপ্তরোদেও সবুজ শ্যামল খোঁজে
পাতার কোলেই পাখি দুচোখ বুজে
একটি পাখি ফুলের মধু খায়
ফুলের জন্য দুর দুরান্তে যায়
ফুলের গন্ধে পাখির মন ভরে
সুবাসিত স্বপ্ন পাখি গড়ে
(কবিতা রিপোষ্ট)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।