আমাদের কথা খুঁজে নিন

   

'বাংলাদেশের প্রযুক্তি পন্যের কপিরাইট বিতর্ক’ সরাসরি ওয়েবকাস্ট আজ রাত ৯:৪৫ মি www.digitalbangladesh.gov.bd এই ওয়েবসাইটে

ডিজিটাল বাংলাদেশ (www.digitalbangladesh.gov.bd) ব্লগ এডিটর

বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীদের কাছে বর্তমানে অভ্র বনাম বিজয় একটি মুখরোচক বিতর্ক। অভ্র বনাম বিজয় বিতর্কের সূত্রপাত হয়েছিলো মূলত মোস্তফা জব্বারের একটি কলামের সূত্র ধরে। যেটিতে তিনি দাবি করেছিলেন বিজয় হ্যাক করে অভ্র কিবোর্ড বানানো হয়েছে। যাই হোক এগুলি সবাই মোটামুটি জানেন। অভ্রের সাথে বাংলাদেশের প্রায় সবকটি ব্লগ একাত্মতা ঘোষণা করেছিলো।

এবং বাংলাদেশী ব্লগাররা প্রায় হামলে পড়েছিলো মোস্তফা জব্বারের বিরুদ্ধে। যেটিকে পরবর্তীতে মোস্তফা জব্বার উল্লেখ করেছেন ডিজিটাল-গণপিটুনি হিসেবে। অভ্র বনাম বিজয় বিতর্ক নিয়ে অনেক জল ঘোলা হলেও এখন পর্যন্ত এই বিতর্কের কোন সুরাহা হয়নি। আজই প্রথম 'বাংলাদেশের প্রযুক্তি পন্যের কপিরাইট বিতর্ক’ শীর্ষক একটি টিভি অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি দর্শকদের মুখোমুখি হচ্ছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার এবং ডেটাসফট এর ম্যানেজিং ডিরেক্টর মাহাবুব জামান। বৈশাখী চ্যানেলে ৯:৪৫ মিনিটে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানটি সরাসরি ওয়েবকাস্ট করা হবে।

যেটি দেখা যাবে http://www.digitalbangladesh.gov.bd এই সাইটের মাধ্যমে। এই সাইটে দর্শকরা আকর্ষনীয় এ বিতর্ক উপভোগ করার পাশাপাশি তাদের মতামত এবং মন্তব্যও পাঠাতে পারবেন। http://www.digitalbangladesh.gov.bd ও http://www.comjagat.com এই টকশো সরাসরি ওয়েবকাস্ট করবে। অনলাইনের টকশো চলার সময় শ্রোতাদর্শকরা সরাসরি এই ওয়েবসাইট দুটির মাধ্যমে তাদের প্রশ্ন ও মন্তব্য প্রকাশ করতে পারবেন এবং উপস্থিত আলোচকগন প্রশ্নের জবাব দেবেন। আগ্রহী শ্রোতা দর্শকদের আগে থেকেই মন্তব্য পাঠানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে।

অনুষ্ঠানটি সরাসরি দেখুন, শুনুন, এবং অংশগ্রহন করুন, এবং আপনার মতামত দিন। অনুষ্ঠানটি উপভোগ করার জন্য এই লিংকে ক্লিক করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.